Dhaka বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বজ্রপাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল সন্তান

রাজবাড়ী জেলা প্রতিনিধি : 

রাজবাড়ী সদর উপজেলায় বাড়ির পাশের দোকানে যাওয়ার পথে বজ্রপাতে সুমন মন্ডল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে এ সময় সুমনের কোলে থাকা সাড়ে তিন বছরের শিশু কন্যা সাফিয়া অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মজ্জৎকোল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন মজ্জৎকোল গ্রামের সিদ্দিক মণ্ডলের ছেলে। তিনি আগে একটি এনজিওতে কর্মরত থাকলেও সম্প্রতি চাকরি ছেড়ে বাড়িতেই অবস্থান করছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল পৌনে ৭টার দিকে সাড়ে তিন বছর বয়সী মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের একটি দোকানে সওদা করতে যাচ্ছিলেন সুমন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে প্রচণ্ড শব্দ ও বিদুৎচমকে শিশুটি তার কোল থেকে ছিটকে দূরে পড়ে যায় এবং সুমন তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের প্রচণ্ডতায় সুমনের শরীর ঝলসে গিয়ে মৃত্যু হলেও তার কোলে থাকা শিশুটি কোল থেকে ছিটকে পড়ে রক্ষা পায়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, মাটি আছড়ে পড়ার পর শিশুটির নাক ও কান দিয়ে সামান্য রক্ত বের হলেও বর্তমানে সে আশঙ্কামুক্ত ও সুস্থ রয়েছে। বাবার মৃত্যুতে পরিবারে যখন শোকের মাতম চলছে, তখন শিশুটির এভাবে বেঁচে যাওয়াকে স্থানীয়রা ‘অলৌকিক’ বলে অভিহিত করছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিজানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রশাসক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, সুমন মন্ডলের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

আবহাওয়া

শিগগিরই কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়ক উন্নয়নের আশ্বাস সড়ক পরিবহনমন্ত্রীর

বজ্রপাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল সন্তান

প্রকাশের সময় : ১২:৫৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬