Dhaka শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বইমেলা থেকে বিতাড়িত হয়ে ডিবি কার্যালয়ে হিরো আলম

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৫:৫১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
  • ২৫৮ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

বইমেলা থেকে বিতাড়িত হওয়ার ঘটনায় অভিযোগ করতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে প্রবেশ করেন তিনি। বইমেলা থেকে বের করে দেওয়া সংক্রান্ত বিষয়ে অভিযোগ জানাতে তিনি সেখানে গেছেন।

হিরো আলম গণমাধ্যমকে বলেন, একজন মানুষকে শুধু বইমেলা থেকে নয়, যে কেউ যে কোনো স্থান থেকে বের করে দিতে পারে না। সেখানে বইমেলায় আমাকে দুয়োধ্বনি দেওয়া হয়েছে, যেটা আমার কাছে উত্ত্যক্তের পর্যায়ে মনে হয়েছে। তাই ডিবি কার্যালয়ে এসেছি। বিষয়টির একটা সুরাহা করা উচিত।

এর আগে বুধবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে বহুল-আলোচিত মুশতাক-তিশা দম্পতির পর এবার কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত করেন মেলায় আসা শতাধিক দর্শনার্থী।

জানা যায়, নিজের লেখা ‘দৃষ্টিভঙ্গি বদলান, আমরা সমাজকে বদলে দিব’ বইয়ের প্রচারণা চালাচ্ছিলেন হিরো আলম। হঠাৎ একদল দর্শনার্থী তাকে উদ্দেশ্যে করে ভুয়া ভুয়া, ছি ছি দুয়োধ্বনি দিতে থাকেন। অবস্থা বেগতিক দেখে পুলিশ সদস্যরা নিরাপত্তা বেষ্টনী দিয়ে টিএসসি গেট দিয়ে মেলা প্রাঙ্গণ থেকে হিরো আলমকে বেরিয়ে যেতে সাহায্য করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সময় নানা কর্মকাণ্ড ও বারবার নির্বাচনে দাঁড়িয়ে আলোচনায় আসেন হিরো আলম।

এদিকে গত ৯ ফেব্রুয়ারি দুয়োধ্বনির কারণে বইমেলা থেকে বের হয়ে যান আলোচিত-সমালোচিত দম্পতি মুশতাক-তিশা। তিনিও পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কেরাণীগঞ্জে অটোরিকশাচালককে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

বইমেলা থেকে বিতাড়িত হয়ে ডিবি কার্যালয়ে হিরো আলম

প্রকাশের সময় : ০৫:৫১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪