নিজস্ব প্রতিবেদক :
ফ্যাসিবাদের আমলে নারী ও শিশুরাই সবচেয়ে বেশি নির্যাতন, লাঞ্ছনা ও অপমানের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সেই নিপীড়নের বিরুদ্ধে জাতীয়তাবাদী মহিলা দল সবসময় প্রতিবাদ করেছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করা নারীরাও নিপীড়নের শিকার হয়েছেন। তাঁদের মতপ্রকাশের স্বাধীনতায় বাধা দেওয়া হয়েছে এবং বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে।
নারীদের ওপর হামলাকারীদের কাপুরুষ আখ্যা দিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার ঘটনা একটি ঘৃণ্য অপরাধ।
জ্বালানি সংকটকে আন্তর্জাতিক সমস্যা হিসেবে উল্লেখ করে দেশের গ্যাস সংকটের পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, জ্বালানি সংকট কোনো একটি দেশের একক সমস্যা নয়। আন্তর্জাতিক এ সংকট এককভাবে কোনো রাষ্ট্রের পক্ষে সমাধান করা সম্ভব নয়। তবে ক্রমান্বয়ে দেশের গ্যাস পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করেন তিনি।
তিনি বলেন, জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার দেশ পরিচালনা করছে। সংকট মোকাবিলায় সরকার হাজার হাজার ঘনফুট গ্যাস আমদানি করছে। পাশাপাশি বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় হস্তক্ষেপ করা হচ্ছে।
বিভিন্ন পণ্যের দাম বাড়লেও সরকারের কঠোর পদক্ষেপের কারণে আগস্টে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা।
রিজভী আরও বলেন, গোটা জাতিকে উন্নতির দিকে এগিয়ে নিতে কাজ করছেন তারেক রহমান। বিশেষ করে বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে তারেক রহমান যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
যারা নারীদের ওপর আক্রমণ চালায় তারা কাপুরুষ। অভিনেত্রী ও মডেল আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনাটি একটি ঘৃণ্য ও ন্যক্কারজনক অপরাধ এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে সোচ্চার ও ঐক্যবদ্ধ হতে হবে।
খাল খনন কর্মসূচির বিষয়ে তিনি বলেন, ২০ হাজার কিলোমিটার খাল খননের টার্গেট ছিল। তবে ১ হাজার কিলোমিটার খাল খনন সম্পন্ন হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরো বলেন, গোটা জাতিকে উন্নতির দিকে এগিয়ে নিতে কাজ করছেন তারেক রহমান। বিশেষ করে বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে তারেক রহমান যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দল ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নারী নেত্রীরা উপস্থিত হয়ে জিয়া দম্পতির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
নিজস্ব প্রতিবেদক 





















