Dhaka সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় কলেজছাত্রী নিহত

ফরিদপুর জেলা প্রতিনিধি : 

ফরিদপুরে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী উপাসনা ঘোষ (২২) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শহরের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির সামনে গোয়ালন্দ-তাড়াইল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত উপাসনা ঘোষ ফরিদপুর শহরের ঝিলটুলি মহল্লার উত্তম ঘোষের মেয়ে। তিনি ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরের দিকে কলেজছাত্রী উপাসনা পূর্বপরিচিত আকাশের সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হয়। একপর্যায়ে টেপাখোলা রিও ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে বেড়িবাঁধ সড়ক হয়ে শহরে ফিরছিল। পথিমধ্যে মেরিন ইনস্টিটিউটের সামনে পৌঁছালে ইটভাটার মাটি বহনকারী একটি ট্রাক্টর পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে উপাসনা ও আকাশ দুজনই গুরুতর আহত হয়।স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উপাসনা ঘোষকে মৃত ঘোষণা করেন। আহত মোটরসাইকেলচালক আকাশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং লরির সহকারী হোসেন মোল্লাকে (১৯) আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আবহাওয়া

নাইক্ষ্যংছড়িতে ২ অস্ত্রধারীকে ধরে পুলিশে দিল জনতা

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় কলেজছাত্রী নিহত

প্রকাশের সময় : ১০:০১:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬