পুলিশে বড় রদবদল

নিজস্ব প্রতিবেদক : 

বাংলাদেশ পুলিশে বড় রদবদল হয়েছে। দুজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও পাঁচজন অতিরিক্ত ডিআইজিসহ এবং পুলিশ সুপার পদমর্যাদার ৪৮ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

রোববার (২৮ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক চারটি প্রজ্ঞাপনে এসব বদলি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ।

এর মধ্যে একটি প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি পদের দুজনকে বদলি করা হয়েছে। আরেকটি প্রজ্ঞাপনে বদলি করা হয়েছে পাঁচ অতিরিক্ত ডিআইজিকে। এ ছাড়া পুলিশ সুপার পদমর্যাদার ৩২ জনকে একটি প্রজ্ঞাপনে এবং আরেকটিতে ১৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর মধ্যে পুলিশ টেলিকম রাজারবাগের উপ-পুলিশ মহাপরিদর্শক একেএম শহিদুর রহমানকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে।

পুলিশ অধিদপ্তরে সংযুক্ত থাকা অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. শাখাওয়াত হোসেনকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।

অন্যদিকে পুলিশ একাডেমি সারদার অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক ড. মো. আক্কাস উদ্দিন ভূঁঞাকে বদলি করা হয়েছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটে।

অন্যদিকে এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. আসাদ উল্লাহ চৌধুরীকে বদলি করা হয়েছে নৌ-পুলিশে।

এ ছাড়া ঢাকাসহ সারা দেশে ৪৮ পুলিশ সুপারকে বদলি করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনা ২৮ পরিবার আর্থিক সহায়তা পেল এক কোটি ১৮ লাখ টাকা

পুলিশে বড় রদবদল

প্রকাশের সময় : ০৯:২৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪