Dhaka শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পর্দা মাতাতে আসছেন মেহজাবীন-ইয়াশ

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:২৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
  • ৩১১ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা মেহজাবীন চৌধুরী ও ইয়াশ রোহান। অভিনয় দক্ষতায় নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত দুজনেই। এবার একসঙ্গে পর্দা মাতাতে আসছেন তারা।

ওয়েব ফিল্ম ‘ফরগেট মি নট’-তে দেখা যাবে মেহজাবীন-ইয়াশকে। সিনেমাটি নির্মাণ করেছেন রবিউল আলম রবি। এতে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, বিজরী বরকতউল্লাহ ও ইরফান সাজ্জাদের মতো জনপ্রিয় তারকারা। এটি ওটিটির বড় প্রজেক্ট ‘মিনিস্ট্রি অফ লাভ’র চতুর্থ ফিল্ম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে চরকির অফিসিয়াল পেজে বলা হয়েছে, ‘খুব শীঘ্রই আসছে মিনিস্ট্রি অফ লাভের চতুর্থ ফিল্ম ‘ফরগেট মি নট’। অভিনয়ে মেহজাবীন চৌধুরী, ইয়াশ রোহান, বিজরী বরকতউল্লাহ ও ইরফান সাজ্জাদ। পরিচালনায় রবিউল আলম রবি।’

যদিও ছবিটির গল্প নিয়ে এখনই কিছু জানা যায়নি। তবে প্রকাশিত পোস্টার দেখে বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। এর আগে মুক্তি পেয়েছে ‘মিনিস্ট্রি অফ লাভ’ প্রজেক্টের তিনটি ছবি।

সেগুলো হলো- মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ ও ‘লাস্ট ডিফেন্ডারর্স অব মনোগামী’ এবং শিহাব শাহীনের ‘কাছের মানুষ দূরে থুইয়া’।

এদিকে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ) ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয়েছে চলচ্চিত্র ‘সাবা’। মাকসুদ হোসেনের পরিচালনায় ছবিটিতে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী।

কান চলচ্চিত্র উৎসব-এর পর বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই উৎসবের ৪৯তম আসর বসছে ৫ সেপ্টেম্বর। ১১ দিনব্যাপী এই উৎসবে থাকছে বাংলাদেশি ছবি ‘সাবা’। এ নিয়ে পরিচালক মাকসুদ হোসাইন ও ‘সাবা’র পুরো টিমকে ধন্যবাদ জানিয়েছেন মেহজাবীন।

আবহাওয়া

প্রধানমন্ত্রীর আশ্বাসের পর সুষ্ঠু বিচার পাবেন, আশাবাদী রামিসার বাবা

পর্দা মাতাতে আসছেন মেহজাবীন-ইয়াশ

প্রকাশের সময় : ০৮:২৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪