নির্বাচনে পর্যবেক্ষক টিম পাঠাবে ইইউ, থাকবে দুই মাস

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৭:৫২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
  • ২৯০ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৪ সদস্যের পর্যবেক্ষক টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপিয় ইউনিয়ন (ইইউ)। আগামী ২১ নভেম্বর থেকে ২১ জানুয়ারি দুই মাস বাংলাদেশ অবস্থান করবে ইইউ পর্যবেক্ষক দলটি।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

অশোক কুমার দেবনাথ বলেন, চার থেকে পাঁচ সদস্যের পর্যবেক্ষক টিম পাঠাবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তারা নির্বাচনের তফসিলের সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে অবস্থান করবে।

চিঠিতে বলা হয়েছে, আগামী ২১ নভেম্বর থেকে ২১ জানুয়ারি পর্যন্ত তারা বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য অবস্থান করবে। এ সময় তাদের চার সদস্যের প্রতিনিধি দল ভোট পর্যবেক্ষণ করবে। তারা নির্বাচন শেষে একটি প্রতিবেদনও দাখিল করবে বলেও জানিয়েছেন। নির্বাচন তারা নির্বাচনের তফসিলের সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে অবস্থান করবেন। এর আগে আর্থিক সংকটের কথা বলে সিইসিকে চিঠি দিয়ে পর্যবেক্ষক না পাঠানোর কথা জানানো হয়েছিলো। পরবর্তীতে সিইসি পাল্টা চিঠি দিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা দেন।

পরবর্তীতে সংস্থাটি থেকে জানানো হয়, সংক্ষিপ্ত পরিসরে টিম পাঠাবে তারা। এরপরই আনুষ্ঠানিকভাবে পর্যবেক্ষক পাঠানো নিশ্চিত করলো ইইউ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সম্মানি পাচ্ছেন আরো ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় সেবক

নির্বাচনে পর্যবেক্ষক টিম পাঠাবে ইইউ, থাকবে দুই মাস

প্রকাশের সময় : ০৭:৫২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩