বিসিবির ছাড়পত্র

দ্য হান্ড্রেডে শুরু থেকে শেষ পর্যন্ত খেলবেন মোস্তাফিজ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৩০:২৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ১৮০ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ইংল্যান্ডে দ্য হানড্রেড টুর্নামেন্টে খেলার জন্য অনাপত্তিপত্র বা এনওসি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২০ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত এনওসি পেয়েছেন মোস্তাফিজুর। টুর্নামেন্ট চলবে ২১ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত। ফলে পুরো আসরেই মোস্তাফিজুরকে দেখা যাবে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে।

ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে প্রথমবার খেলবেন মোস্তাফিজুর। বাংলাদেশের পেসারকে নিলাম থেকে কিনে নেয় বার্মিংহ্যাম ফিনিক্স। ভিত্তিমূল্েয ১ লাখ পাউন্ডে তাকে পেয়ে যায় বার্মিংহ্যাম। বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ৬৫ লাখ টাকার মতো।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হ্যাঁ, আমরা ওকে ২০ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত অনাপত্তিপত্র দিয়েছি।’ ফলে ২১ জুলাই শুরু হতে চলা দ্য হান্ড্রেডের ষষ্ঠ আসরে মোস্তাফিজের খেলতে কোনো বাধা নেই।

দ্য হান্ড্রেডের যাত্রা শুরু হয়েছিল ২০২১ সালে। পাঁচটি আসর হলেও এখন পর্যন্ত কোনো বাংলাদেশি ক্রিকেটার এই প্রতিযোগিতায় খেলার সুযোগ পাননি। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই টুর্নামেন্টে খেলার হাতছানি মোস্তাফিজুরের সামনে।

বাংলাদেশ দল আছে জিম্বাবুয়েতে। মোস্তাফিজুরও দলের সঙ্গে আছেন। সিরিজ শেষে তিনি চলে যাবেন ইংল্যান্ডে। আয়ারল্যান্ড সিরিজ বাতিল হওয়াতে তার দ্য হানড্রেডে খেলার সুযোগ হয়েছে। নয়তো জাতীয় দলের হয়ে খেলতে যেতে হতো আয়ারল্যান্ডে।

এদিকে জাতীয় দলের ওপেনার পারভেজ হোসেন ইমন গ্লোবাল সুপার লিগে খেলার অনুমতি পেয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে জিএসএলে যাবেন পারভেজ। তাকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। যে দলটির হয়ে পাকিস্তান সুপার লিগের গত আসরে খেলেছিলেন পারভেজ। চলতি মাসের শেষের দিকে টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

তিন সন্তানের উপস্থিতিতে তৃতীয় বিয়ে করলেন আমির খান

বিসিবির ছাড়পত্র

দ্য হান্ড্রেডে শুরু থেকে শেষ পর্যন্ত খেলবেন মোস্তাফিজ

প্রকাশের সময় : ০২:৩০:২৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬