দুর্গম পাহাড়ি এলাকা থেকে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক

বান্দরবান জেলা প্রতিনিধি : 

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সদস্যকে আটক করেছে যৌথবাহিনী।

শনিবার (৪ জুলাই) সকালে থানচির শেরকরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে থানচি থানায় হস্তান্তর করা হয়েছে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বিষয়টি নিশ্চিত করেন।

আটক জৌথান বম (৫৫) থানচি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শেরপা পাড়া এলাকার লাল পিয়াম বমের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ জুন দুর্গম এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি অভিযানিক দল কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-মূল) এক যৌথ গোপন আস্তানায় বিশেষ অভিযান পরিচালনা করে। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালালে উভয়ের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ওই সময় সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হলেও এই ঘটনায় আশপাশের এলাকায় অভিযান অব্যাহত রাখে নিরাপত্তা বাহিনী। অভিযানের এক পর্যায়ে বন্দুক ও কার্তুজসহ জৌথান বমকে (৫৫) শেরকর পাড়া থেকে গ্রেফতার করা হয়। পরে আজকে থানচি থানা পুলিশের নিকট তাকে হস্থান্তর করে সেনাবাহিনীর সদস্যরা।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, সেনাবাহিনী একজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মা হচ্ছেন মৌসুমী হামিদ, দিলেন দ্বিতীয় বিয়ের খবর

দুর্গম পাহাড়ি এলাকা থেকে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক

প্রকাশের সময় : ০১:৩২:৩৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬