ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক :

রাজধানী ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পর্যায়ক্রমে দেশের সব নদীর পানিদূষণ রোধে উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ রক্ষা-সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আগামী এক মাসের মধ্যে এ কর্ম পরিকল্পনা জানানোর নির্দেশ দিয়েছেন। দক্ষিণ সিটির প্রশাসক বলেন, দূষণ যেন না বাড়ে, সেজন্য প্রতিটি কারখানায় ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) স্থাপনের নির্দেশনা দেওয়া হবে।

মো. আবদুস সালাম বলেন, নদী না বাঁচলে ক্ষতির মুখে পড়বে মানুষ ও পরিবেষ। যারা এ নির্দেশনা মানবে না, তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

সারা দেশের নদী দূষণমুক্ত করা হবে জানিয়েছে সিটি প্রশাসক বলেন, সারা দেশের জন্যই হবে। তবে এই মুহূর্তে ঢাকাকে কেন্দ্র করে কার্যক্রমটি শুরু হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

এলেঙ্গা-রংপুর মহাসড়কের ব্যয় বাড়ছে আড়াই হাজার কোটি টাকা

ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশের সময় : ০১:৪৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬