Dhaka বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : 

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় বিনয় কৃষ্ণ বিশ্বাস (৫৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বুধবার (৬ মে) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের তিলছড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিনয় কৃষ্ণ বিশ্বাস কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের ঘৃতকান্দি গ্রামের রবীন্দ্রনাথ বিশ্বাসের ছেলে ও পারকরফা জালালিয়া মাদরাসার অফিস সহকারী ছিলেন।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. আব্দুল গাফফার জানান, বিনয় কৃষ্ণ বিশ্বাস বাড়ি থেকে মোটর সাইকেল করে তার কর্মস্থল কাশিয়ানীর পারকরফা জালালিয়া মাদ্রাসায় যাচ্ছিলেন। তিলছড়া বাজার এলাকায় ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাস তাকে বহনকারী মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন বিনয় কৃষ্ণ বিশ্বাস। দ্রুত কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক কৃষ্ণ বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

আবহাওয়া

এয়ার অ্যাস্ট্রার বহরে যুক্ত হচ্ছে তিনটি ব্র্যান্ড নিউ এটিআর

গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

প্রকাশের সময় : ০৩:৫৬:৩২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬