Dhaka বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খাল খননে বাড়বে কর্মসংস্থান, দূর হবে পানির সংকট : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নাটোর জেলা প্রতিনিধি : 

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, খাল খননের মাধ্যমে একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে এ অঞ্চলে পানির সংকট অনেকটাই দূর হবে। এই খালকে কেন্দ্র করে পরবর্তীতে এই অঞ্চলে আর কখনো পানির অভাব হবে না। আমরা চেষ্টা করছি গ্রামীণ জনপদকে উন্নয়ন করার জন্য। যদি সেটা উন্নত হয় তাহলে দেশ উন্নত হবে।

সোমবার (৪ মে) সকালে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় দুটি খাল খনন কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা চেষ্টা করছি এমন একটি দেশ গড়তে যেন অন্য কারো উপর আমাদের নির্ভরশীল হতে না হয়। দেশ যদি মাছ চাষে স্বয়ংসম্পূর্ণ হয়, পানিতে ও কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হয় তাহলে আমাদের কারোর দিকে তাকিয়ে থাকতে হবে না।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, সরকার এমন একটি দেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে, যেখানে অন্যের ওপর নির্ভরশীল হতে হবে না। মাছ চাষ, পানি ব্যবস্থাপনা ও কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারলে দেশ আরও শক্তিশালী হবে।

নারীদের কর্মসংস্থানের বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, নারীদের উন্নয়নে সব ধরনের কর্মসূচি আমরা হাতে নিচ্ছি। সারা বাংলাদেশে প্রায় লক্ষাধিক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। যেখানে ৮০ শতাংশ নারী থাকবে। নারীদেরকে কর্মসংস্থানের জন্য আলাদা করে লালপুর-বাগতিপাড়াতে আলাদা কর্মসংস্থান ব্যবস্থা করা হবে।

নির্বাচনী এলাকায় মিট প্রসেসিং জোন স্থাপনের পরিকল্পনার কথা জানিয়ে ফারজানা শারমিন পুতুল বলেন, আমাদের এখানে অনেক মাংস হয়। তাই মিট প্রসেসিং জোন করাটা আমাদের জন্য খুব জরুরি। আমাদের উৎপাদিত ফসল অনেক সময় কোল্ড স্টোরেজের অভাবে নষ্ট হয়ে যায়। আমরা একটা সার্বিক উন্নয়নের জন্য পরিকল্পনা করছি। পুরো নাটোরের উন্নয়নের জন্য। আমরা এলাকাভিত্তিক মানুষের কর্মসংস্থান করব। বাইরে থেকে মানুষ না নিয়ে এসে এলাকার মানুষ যেন কর্মসংস্থানের সুযোগ পায় সেটা আমরা করবো।

এসময় বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতারকর্মীরা উপস্থিত ছিলেন।

আবহাওয়া

সার্কুলার অর্থনীতিতে রূপান্তর এখন আর বিকল্প নয় : বাণিজ্যমন্ত্রী

খাল খননে বাড়বে কর্মসংস্থান, দূর হবে পানির সংকট : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ০৪:২৮:২৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬