কুড়িগ্রামে বাস চাপায় স্ত্রীসন্তানসহ সমাজসেবা কর্মকর্তার মৃত্যু

ঘটনাস্থলের সংগৃহিত ছবি

কুড়িগ্রামে বাস চাপায় প্রাইভেটকারের যাত্রী স্বামী-স্ত্রী ও সন্তানসহ চারজনের মৃত্যু হয়েছে। সদর উপজেলার আরডিআরএস বাজারে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নরসিংদীর সমাজসেবা কর্মকর্তা আকবর হোসেন তার পরিবার নিয়ে নিজ জেলা কুড়িগ্রামে যাচ্ছিলেন।

আরও পড়ুন : ময়মনসিংহে অটোরিকশার ৭ যাত্রীর প্রাণ গেল বাস চাপায়

সকালে আরডিআরএস বাজার এলাকায় প্রাইভেটকারটি পৌঁছালে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই আকবর হোসেন, তার স্ত্রী ও সন্তানসহ চার জন মারা যান।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আকবর হোসেনের আরেক সন্তান ও আরো একজন।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রেদওয়ান ফেরদৌস সজীব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

রাস্তার দুই পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান মালিক সমিতির

কুড়িগ্রামে বাস চাপায় স্ত্রীসন্তানসহ সমাজসেবা কর্মকর্তার মৃত্যু

প্রকাশের সময় : ০৫:৫৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০