কুমিল্লায় বাসে ধাক্কা দিল মোটরসাইকেল, নিহত ২

কুমিল্লা জেলা প্রতিনিধি : 

কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটি বাসকে ধাক্কা দিয়েছে দ্রুতগতির মোটরসাইকেল। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

শনিবার (৬ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিয়া বাজার হাইওয়ে থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার সকালে কুমিল্লা থেকে ফেনীর দিকে যাচ্ছিল মদিনা পরিবহন নামের যাত্রীবাহী বাস। মহাসড়কের ছুপুয়া নামক স্থানে একটি বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পেছনে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ছিটকে পড়েন মহাসড়কে। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই মনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল এবং নিহতদের মরদেহ থানায় আনা হয়েছে। তাদের নাম-পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। এ ঘটনার আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ১৪ লাখ টাকা

কুমিল্লায় বাসে ধাক্কা দিল মোটরসাইকেল, নিহত ২

প্রকাশের সময় : ১২:১৬:০৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬