Dhaka মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যানের সংঘর্ষে মা-ছেলে নিহত

কুমিল্লা জেলা প্রতিনিধি : 

কুমিল্লার দেবিদ্বারে সিএনজিচালিত অটোরিকশা এবং মিনি কাভার্ডভ্যানের সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। এ সময় অটোরিকশা চালকসহ আরো চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মুরাদনগর উপজেলার জাড্ডা গ্রামের জুতার কারখানার বযাবসায়ী দিদার মিয়ার স্ত্রী রৌশন আরা বেগম (৩৮) এবং তার ছেলে ইয়ামিন (৬)।

আহতরা হলেন- ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাশারুপ গ্রামের মৃত বজলু মিয়ার ছেলে এবং নিহতের বাবা মো. তাজুল ইসলাম (৭৩) এবং তাজুল ইসলামের স্ত্রী মিনু আরা বেগম (৬৫), অপর আহত (অজ্ঞাত) এবং মুরাদনগর উপজেলার দারোরা গ্রামের লাল মিয়ার ছেলে সিএনজি চালক জিসান (৩৫)।

আহত সিএনজি যাত্রী তাজুল ইসলাম (৭২) জানান, তিনি স্ত্রী, মেয়ে, নাতিকে নিয়ে কুমিল্লার ময়নামতিতে মৃত এক আত্মীয়ের তিন দিনের দোয়া শেষে ময়নামতি থেকে সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন।

এসময় দেবীদ্বারের কাছাকাছি আসার পথে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে সিএনজিটি ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়, আমি এবং অপর এক যাত্রী ও চালক সামনে থাকায় রাস্তায় পড়ে যাই।

ঘটনাস্থলে আমার মেয়ে নিহত হয়, হাসপাতাল নেওয়ার পর আমার নাতিও মারা যায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, ময়নামতি থেকে একটি সিএনজিযোগে ৫ যাত্রী নিয়ে কোম্পানীগঞ্জ যাওয়ার পথে বেলা ৩টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার পৌর এলাকার বারেরা সরকার বাড়ির সামনে পেছন দিক থেকে পাঠাও কোরিয়ার সার্ভিসের ছোট কাভার্ড ভ্যান (ঢাকা- মেট্রো ন-১৭-৯৩০১) পেছন থেকে ধাক্কা দিলে সিএনজি আরোহীরা হতাহত হন। কাভার্ড ভ্যানটি পালিয়ে গেলে স্থানীয়রা কংসনগর এলাকা থেকে ধরে এনে পুলিশে দেয়।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, দুর্ঘটনায় নিহত মা’ ছেলের লাশ এবং কাভার্ডভ্যান ও চালক থানা পুলিশের হেফাজতে আছে। হাইওয়ে পুলিশ নিহতের স্বজনরা আসলে ব্যবস্থা নেবে।

মীরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ(ওসি) মো. আক্তারুজ্জামান জানান, আমাদের একটি টিম দেবীদ্বারে আছেন, তারা বিষয়টি দেখছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আবহাওয়া

কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যানের সংঘর্ষে মা-ছেলে নিহত

প্রকাশের সময় : ০৬:০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬