কারিনা কাপুরের অন্তঃসত্ত্বার গুঞ্জন

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৪৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ১৮৩ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানকে ঘিরে নতুন করে শুরু হয়েছে মা হওয়ার গুঞ্জন। সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অভিনেত্রীর স্ফীত পেট নজরে আসার পরই এই আলোচনা শুরু হয়।

ভিডিওতে দেখা যায়, কালো পোশাক পরে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন কারিনা কাপুর। বাইরে তখন টিপটিপ করে বৃষ্টি পড়ছে। এ সময় তার দলের এক সদস্য মাথার ওপর ছাতা ধরে রয়েছেন।

ভিডিওটির সবচেয়ে বেশি নজর কেড়েছে কারিনার পেট। সেটি বেশ স্ফীত দেখাচ্ছে। এরপর ছাতা দিয়ে অভিনেত্রীকে আড়াল করে গাড়িতে তোলা হয়। আর এতেই সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে কারিনার তৃতীয়বার মা হতে যাওয়ার গুঞ্জন।

কারিনার মা হতে যাওয়ার গুঞ্জনের পেছনে মূলত দুটি বিষয়কে কারণ হিসেবে দেখছেন নেটিজেনরা। প্রথমত, ভিডিওতে অভিনেত্রীর স্ফীত পেটকে তারা বেবি বাম্প হিসেবে দেখছেন। দ্বিতীয়ত, ছাতা দিয়ে কারিনাকে পাপারাজ্জিদের ক্যামেরা থেকে আড়াল করার বিষয়টিকেও তারা অন্তঃসত্ত্বা হওয়ার সঙ্গে মিলিয়ে দেখছেন।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর জোর গুঞ্জন উড়ছে ফের মা হতে যাচ্ছেন কারিনা। অমল নামে একজন লেখেন, তৃতীয়বারের মতো মা হতে যাচ্ছেন কারিনা। মীম লেখেন, কারিনা কী অন্তঃসত্ত্বা? আরেকজন লেখেন, তাকে দেখে মনে হচ্ছে, সে অন্তঃসত্ত্বা। কারিনার মা হতে যাওয়ার পেছনে দুটো যুক্তি দাঁড় করিয়েছেন নেটিজেনরা। এক. কারিনার স্ফিত পেট বলছে এটি বেবি বাম্প। দুই. অন্তঃসত্ত্বা হওয়ার কারণে ছাতা দিয়ে কারিনাকে পাপারাজ্জিদের ক্যামেরা থেকে আড়াল করা হয়েছে।

তবে সামাজিকমাধ্যমে জোর আলোচনা চললেও বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি কারিনা কাপুর কিংবা তার স্বামী সাইফ আলি খান।

কারিনার ঘনিষ্ঠ একজনের সঙ্গে এ বিষয়ে কথা বলা হলে তিনি গুঞ্জনটি সরাসরি উড়িয়ে দেন। ভারতীয় একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘কারিনা অন্তঃসত্ত্বা নন। খবরটি সত্য নয়।’

ফলে আপাতত ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া কারিনার তৃতীয় সন্তানের মা হওয়ার খবরকে গুঞ্জন হিসেবেই দেখা হচ্ছে।

গত ১৬ আগস্ট ছিল সাইফ আলী খানের ৫৬তম জন্মদিন। স্ত্রী-সন্তানদের নিয়ে সমুদ্রসৈকতে বিশেষ দিনটি উদযাপন করেন এই তারকা অভিনেতা। তার কিছু মুহূর্ত কারিনা কাপুর খান তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

২০১২ সালে সাইফ আলী খানের সঙ্গে কারিনা কাপুরের বিয়ে হয়। ২০১৬ সালের ২০ ডিসেম্বর তাদের প্রথম সন্তান তৈমুর আলী খানের জন্ম হয়। ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। দ্বিতীয় পুত্রের নাম রেখেছেন জাহাঙ্গীর আলী খান।

দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার পর ভোগ ম্যাগাজিনকে সাক্ষাৎকার দেন কারিনা কাপুর। এ আলাপচারিতায় আর সন্তান না নেওয়ার ইঙ্গিত দেন। কারিনা কাপুর খান বলেছিলেন, সাইফ প্রতি দশকেই একটি করে সন্তান পেয়েছে—বিশের কোঠায়, ত্রিশের কোঠায়, চল্লিশের কোঠায় এবং পঞ্চাশের কোঠায়। আমি ওকে বলেছি, ষাটের কোঠায় গিয়ে সেটা আর হবে না।

সাইফ আলী খানের প্রশংসা করে কারিনা কাপুর খান বলেছিলেন, আমার মনে হয়, সাইফের মতো এত উদার মানসিকতার একজন পুরুষই চারটি সন্তানকে জীবনের এত ভিন্ন ভিন্ন পর্যায়ে সামলাতে পারেন। সে সবাইকে সময় দেয়।

সাইফ আলী খানের প্রথম স্ত্রী অমৃতা সিং। এ সংসারে সাইফের আরো দুটো সন্তান রয়েছে। তারা হলো সারা আলী খান ও ইব্রাহিম আলী খান। অমৃতার সঙ্গে বিচ্ছেদের পর কারিনার সঙ্গে ঘর বাঁধেন এই অভিনেতা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ভোলাকে সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কারিনা কাপুরের অন্তঃসত্ত্বার গুঞ্জন

প্রকাশের সময় : ০১:৪৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬