ওয়ার্ক পারমিট ছাড়া শুটিং করছেন কলকাতার দর্শনা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:৫৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
  • ২৯৩ জন দেখেছেন

দর্শনা

ওয়ার্ক পারমিট ছাড়াই পাবনায় তরঙ্গ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় ‘অন্তরাত্মা’ চলচ্চিত্রের শুটিং করছেন কলকাতার নায়িকা দর্শনা বণিক। ১০ মার্চ ঢাকায় এসে ১১ মার্চ থেকে পাবনা সদরের একটি রিসোর্টে তিনি এ শুটিংয়ে অংশ নিলেও তথ্য মন্ত্রণালয় বলছে, দর্শনা বণিককে এখনও ‘ওয়ার্ক পারমিট’ দেওয়া হয়নি।

দেশীয় চলচ্চিত্রে বিদেশি অভিনয়শিল্পীদের অংশগ্রহণ সংক্রান্ত নীতিমালা-২০২০ (সংশোধিত) অনুযায়ী দেশের বাইরের কোনও শিল্পী দেশের চলচ্চিত্রে অংশগ্রহণের জন্য তথ্য মন্ত্রণালয় থেকে ‘ওয়ার্ক পারমিট’ নেওয়ার বিধি রয়েছে।

ওয়ার্ক পারমিট ছাড়া শুটিং করছেন কলকাতার দর্শনা
ওয়ার্ক পারমিট ছাড়া শুটিং করছেন কলকাতার দর্শনা

সপ্তাহখানেক আগে কলকাতার এ নায়িকার শুটিংয়ের অনুমতি চেয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) প্রস্তাব পাঠিয়েছে তরঙ্গ এন্টারটেইনমেন্ট। পাঁচ দিন আগে সুপারিশসহ প্রস্তাবটি তথ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন।

তবে এফডিসি থেকে তথ্য মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবটি এখনও অনুমোদন পায়নি বলে জানান তথ্য মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র-১) মো. সাইফুল ইসলাম, ফলে দর্শনা বণিকের শুটিংয়ের অনুমতি নেই।

তথ্য মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার আগে বিদেশি শিল্পীর শুটিংয়ের কোনও বিধান নেই বলে জানান এফডিসির ব্যবস্থাপনা পরিচালক। কলকাতার নায়িকা দর্শনা বণিক পাবনায় পাবনায় ছয়দিন ধরে শুটিং করছেন।

তিনি আরও ১০ দিন শুটিংয়ে পাবনায় থাকবেন বলে জানিয়েছেন। ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক শাকিব খান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর সীমান্তে গ্রেফতার

ওয়ার্ক পারমিট ছাড়া শুটিং করছেন কলকাতার দর্শনা

প্রকাশের সময় : ১০:৫৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১