Dhaka মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এফডিসিতে শুটিং সময় ফারিণের আইফোন চুরি

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:২৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
  • ২৮৫ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

এফডিসিতে শুটিং করার সময় অভিনেত্রী তাসনিয়া ফারিণের আইফোন ১৪ প্রো চুরি হয়েছে। বুধবার (৪ অক্টোবর) দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ঘটনাটি ঘটেছে। এসময় জল আরেফিন অমির পরিচালনায় ‘অসময়’ ওয়েব সিরিজের শুটিং করছিলেন ফারিণ।

সংশ্লিষ্টরা জানান, বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে শুটিং শেষ করে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ফারিণ। এ সময় প্রোডাকশন বয় সেজে ফারিণের মাথার ওপর ছাতা ধরেছিলেন একজন। ফোনটি তার হাতেই ছিল বলে জানান ফারিণ। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষে ফারিণ দেখতে পান ওই ছেলেটি আর নেই। সেখান থেকে চলে গেছে।

জানা গেছে, এফডিসিতে কাজল আরেফিন অমির পরিচালনায় ‘অসময়’ ওয়েব সিরিজের শুটিংয়ে অংশ নিয়েছিলেন ফারিণ। সিরিজটির সংশ্লিষ্টরা জানান, বিকাল আনুমানিক বিকাল সাড়ে ৩টার দিকে শুটিং শেষ করে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ফারিণ। এ সময় প্রোডাকশন বয় সেজে ফারিণের মাথার ওপর ছাতা ধরেছিলেন একজন। ফোনটি তার হাতেই ছিল বলে জানান ফারিণ।

সংবাদকর্মীদের সঙ্গে কথা শেষে ফারিণ খেয়াল করেন প্রোডাকশন বয় সেজে থাকা ছেলেটি নেই। সেইসঙ্গে সাধের আইফোন ১৪ প্রোও নেই। এরপরই আইনের দ্বারস্থ হন অভিনেত্রী।

ফারিণ এরইমধ্যে ফোন হারানোর ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মোবাইল চুরি সংক্রান্ত ঘটনায় অভিনেত্রী তাসনিয়া ফারিণ বুধবার (৪ অক্টোবর) একটি জিডি করেছেন। আমরা একটি ভিডিও ফুটেজ পেয়েছি। সেটা নিয়ে কাজ চলছে। আশা করছি, খুব শীঘ্রই মোবাইল ফোনটি উদ্ধার করা হবে।

সম্প্রতি মুক্তি পেয়েছে তাসনিয়া ফারিণ অভিনীত, মিজানুর রহমান আরিয়ানের ওয়েব ফিল্ম ‘পুনর্মিলন’। এছাড়া নতুন বিয়ের পর সব মিলিয়ে সময়টা বেশ ভালোই কাটছিলো ফারিণের।

২০১৭ সালে আমরা আবার ফিরবো কবে নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় অভিষেক হয় ফরিণের। মূলত মায়ের ইচ্ছেতে তিনি অভিনয় শুরু করেন। ২০১৮ সালে তিনি বিকাশের একটি বিজ্ঞাপনে মাশরাফি মর্তুজার সাথে কাজ করেন। একই বছর ফারিণ অভিনীত ভালোবাসা দিবসে ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকটি বেশ পরিচিতি এনে দেয় এই অভিনেত্রীকে।

আবহাওয়া

রাজধানীর যে ৬৮ ফিলিং স্টেশনে তেল নিতে লাগবে ফুয়েল পাস

এফডিসিতে শুটিং সময় ফারিণের আইফোন চুরি

প্রকাশের সময় : ০৩:২৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩