Dhaka মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আবারো সিইসির সঙ্গে বৈঠক করতে চান ইইউ রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক : 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবারো প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করতে আগ্রহ প্রকাশ করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

বুধবার (২২ নভেম্বর) সিইসির সঙ্গে বৈঠক করতে চিঠি দিয়েছে ইইউ। বৈঠকের আগ্রহ প্রকাশ করে সিইসির কাছে চিঠি পাঠিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

চিঠিতে ইইউ রাষ্ট্রদূত জানান, আগামী দ্বাদশ জাতীয় সংসদ প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচন উপলক্ষে আমরা এরই মধ্যেই আপনাদের সঙ্গে তথ্য আদান-প্রদান করেছি। নির্বাচন কমিশনের চলমান এ কাজের জন্য আপনাদের প্রশংসা করি।

চিঠিতে আরও জানানো হয়, আশা করি, আগামী সপ্তাহে ইইউ মিশন প্রধানদের সঙ্গে আপনারা যৌথ বৈঠকের সুযোগ করে দেবেন। আগামী ২৭ নভেম্বর বিকেল ৩টায় আপনার সঙ্গে বৈঠক করতে আগ্রহ প্রকাশ করছি। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া ও আলোচনার জন্য উন্মুখ হয়ে আছি।

এ বিষয়ে ইসির দায়িত্বরত কর্মকর্তারা জানিয়েছেন, চার্লস হোয়াইটলির চিঠি নথিতে উত্থাপন করা হয়েছে। তবে এখনও কমিশন বা সিইসি তাদের কোনো সময় দেননি। বেশির ভাগ কমিশনার এখন বিভিন্ন জেলায় নির্বাচনের মাঠ দেখতে ঢাকার বাইরে সফর করছেন। ২৭ নভেম্বর সময় তারা নাও পেতে পারে। ইইউ এ পর্যন্ত যতবার সময় চেয়েছে, তাদের দেওয়া হয়েছে। এবারও হয়তো পাবে।

এর আগে, গত ১৮ এপ্রিল আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক করেন ইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। বৈঠকে নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোসহ অবাধ ও সুষ্ঠুভাবে ভোট আয়োজন নিয়ে আলোচনা হয়।

আবহাওয়া

আবারো সিইসির সঙ্গে বৈঠক করতে চান ইইউ রাষ্ট্রদূত

প্রকাশের সময় : ০৭:২২:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩