Dhaka শুক্রবার, ২২ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেতা আলী যাকের সিসিইউতে

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৭:৩৩:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
  • ৩০২ জন দেখেছেন

আলী যাকের

অভিনেতা, নির্দেশক ক্যানসারে আক্রান্ত আলী যাকেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রোববার তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন সিসিইউতে আছেন।

আলী যাকেরের ছেলে ইরেশ যাকের জানান, আলী যাকের চার বছর ধরে ক্যানসারে ভুগছেন। হার্টের জটিলতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন সিসিইউতে চিকিৎসাধীন তিনি।

আরও পড়ুন : দিল্লির বাড়িতে থাকার সুযোগ করে দিচ্ছেন শাহরুখ-গৌরি

১৯৭২ সালের আরণ্যক নাট্যদলের ‘কবর’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে পথচলা শুরু করেন আলী যাকের।

পরবর্তীতে ১৯৭৩ সালে যোগ দেন নাগরিক নাট্য সম্প্রদায়ে। এখনও সেই নাট্যদলে সঙ্গেই সম্পৃক্ত রয়েছেন। কাজ করেছেন ‘আজ রবিবার’, ‘বহুব্রীহি’, ‘তথাপি’র মতো দর্শকপ্রিয় অনেক টিভি নাটকে।

আবহাওয়া

অভিনেতা আলী যাকের সিসিইউতে

প্রকাশের সময় : ০৭:৩৩:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০