Dhaka মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমান দেশে ফিরবেন, তার নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি : আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেকোনো সময় দেশে ফিরবেন এবং তার নেতৃত্বেই বিএনপি নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর বনানীতে হোটেল সারিনায় সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। এ নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানই নেতৃত্ব দেবেন।

বিএনপির এই নেতা বলেন, তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। সব কিছু প্রস্তুত করা হচ্ছে। এ নিয়ে গুঞ্জনের কোনো ভিত্তি নেই। যারা না আসার কথা ছড়াচ্ছে, তারা ছড়াবেই। তার নেতৃত্বেই দল নির্বাচনে অংশ নেবে

তিনি বলেন, ডা. জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত।

খালেদা জিয়ার লন্ডন যাত্রার বিষয়ে তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের ওপর নির্ভর করছে তার বিদেশ যাত্রা। চিকিৎসকদের সিদ্ধান্তই এখানে চুড়ান্ত।

বিএনপির এ নেতা বলেন, বেগম জিয়া প্রথম ব্যক্তি যিনি চান গণতন্ত্র ফিরিয়ে আনতে। নির্বাচন হোক। নির্বাচন না হওয়ায় সবাই বিভিন্ন সিদ্ধান্তহীনতায় ভুগছে।

নির্বাচনী জোট ও আসন বণ্টন নিয়ে আলোচনা এখনো শেষ হয়নি জানিয়ে তিনি বলেন, সংলাপ-আলোচনা সবসময়ই গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। আলোচনা চলবে, সংলাপ চলবে। নির্বাচন প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। পুরো জাতি নির্বাচনের দিকে তাকিয়ে আছে। বেগম জিয়া সেই প্রথম ব্যক্তি যিনি চান গণতন্ত্র ফিরে আসুক, নির্বাচন হোক।
তিনি আরও বলেন, নির্বাচন না হওয়ায় এখন সবাই নানা সিদ্ধান্তহীনতায় রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

স্বাধীনতার ঘোষণা নিয়ে জামায়াত আমিরের বক্তব্য ইতিহাস বিকৃতি : সালাহউদ্দিন আহমদ

তারেক রহমান দেশে ফিরবেন, তার নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি : আমীর খসরু

প্রকাশের সময় : ০২:৩৯:০১ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫