পদোন্নতি পেলেন অতিরিক্ত আইজি এসবি প্রধান গোলাম রসুল

নিজস্ব প্রতিবেদক : 

পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজি (গ্রেড-২) মো. গোলাম রসুলকে পদোন্নতি দিয়েছে সরকার। গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. মাহবুবুর রহমানের সই করা পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫-৮-২০২৫ তারিখের ০৫.০০.০০০০.০০০.১৩৩.১২.০১২৩.২৫-৪২০ নম্বর আদেশমূলে নিম্নবর্ণিত কর্মকর্তাকে ‘অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক’ (জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর গ্রেড-১) পদে পদোন্নতি প্রদান করা হলো।

এতে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর যোগদানপত্র দাখিল করবেন। জনস্বার্থে জারীকৃত এ আদেশ যোগদানের তারিখ হতে কার্যকর হবে।

গত ১৩ জানুয়ারি থেকে তিনি পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

এলেঙ্গা-রংপুর মহাসড়কের ব্যয় বাড়ছে আড়াই হাজার কোটি টাকা

পদোন্নতি পেলেন অতিরিক্ত আইজি এসবি প্রধান গোলাম রসুল

প্রকাশের সময় : ০৩:৫৪:২১ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫