Dhaka শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বছরের শুরুতেই আদর-দিঘীর চমক

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:২৪:১১ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
  • ৩৮৭ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

রক্তাক্ত মরদেহ, নৃশংস প্রতিশোধ আর ভয়াল দৃশ্যের মধ্য দিয়ে বছরের প্রথম দিনেই মুক্তি পেয়েছে ‘টগর’ সিনেমার অ্যানাউন্সমেন্ট টিজার। সিনেমাটি পরিচালনা করেছেন আলোক হাসান। প্রযোজনা করেছে এআর মুভি নেটওয়ার্ক। সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন আদর আজাদ। তার বিপরীতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন প্রার্থনা ফারদিন দিঘী।

টিজারে দেখা যায়, ছিন্ন-ভিন্ন মরদেহের মধ্যে এক ভয়ঙ্কর ব্যক্তি একটি নিথর দেহ পা টেনে নিয়ে যাচ্ছে। পাশেই দাঁড়িয়ে ভয়ার্ত চোখে অসহায় দৃষ্টি মেলে তাকিয়ে আছে এক মেয়ে। মেয়েটি যখন দাঁড়ায়, তখন তার দিকে তেড়ে আসে একটি অস্ত্র, আর সেই অস্ত্র দিয়ে আক্রমণকারীর চরিত্রে থাকা পুরুষটি অস্ত্রধারীকেই কুপিয়ে মারে। এমন উত্তেজনা আর থ্রিল দিয়ে তৈরি হয়েছে ‘টগর’-এর টিজার, যা দর্শকদের কৌতূহল চরমে নিয়ে গেছে।

সিনেমার কনসেপ্ট তৈরি করেছে এআর টিম, আর সংলাপ লিখেছেন মামুনুর রশীদ তানিম। জানা গেছে, ফেব্রুয়ারির শুরুতে চট্টগ্রামে সিনেমাটির শুটিং শুরু হবে।

আদর আজাদ বলেন, এই প্রথম এমন একটি চরিত্র করছি। চরিত্রটির মধ্যে তামিল কিংবা বলিউডের ভাইব কাজ করছে। এটা ভিন্ন কিছু হতে যাচ্ছে।

অন্যদিকে দিঘী বলেন, গল্পটা অসাধারণ। বাণিজ্যিক উপাদান ও চমক মিলিয়ে দারুণ কিছু হতে যাচ্ছে।

সিনেমাটির চিত্রগ্রহণ করছেন ইসমাইল হোসেন লিটন, আর্ট ডিরেক্টর রহমতুল্লাহ বাসু, ফাইট ডিরেক্টর চুন্নু, লাইটগাফার ইব্রাহীম এবং রূপসজ্জা করছেন মনির হোসেন।

আবহাওয়া

বছরের শুরুতেই আদর-দিঘীর চমক

প্রকাশের সময় : ০৯:২৪:১১ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫