Dhaka শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অভিষেক-ঐশ্বরিয়ার সংসারে অশান্তি, মুখ খুললেন নিমরত

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৫৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
  • ২৯৮ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদ গুঞ্জনের নেপথ্য কারণ হিসেবে উঠে এসেছিল শাশুড়ি-ননদের সঙ্গে তিক্ততার খবর। এবার এই ইস্যুকে পেছনে ফেলে এগিয়ে আছে অভিষেকের পরকীয়ার গুঞ্জন। নিমরত কৌরের সঙ্গে নাম জড়িয়েছে তার।

এই গুঞ্জন ছড়িয়ে পড়তে সময় লাগেনি। তারপর থেকেই নেটিজেনদের ঠোঁটে ঠোঁটে নিমরতর নাম। তার কারণে ভাঙতে বসেছে রাই সুন্দরীর সাধের সংসার। এমন রটনায় অভিনেত্রীর জীবন প্রায় ঝালাপালা। বাধ্য হয়ে মুখ খুললেন তিনি।

ব্যক্তিগত জীবনে মানুষের অনধিকার চর্চা নিয়ে কথা বলেন নিমরত। অভিনেত্রীর কথায়, ‘আমি যা-ই করি, মানুষ মন্তব্য করবেই তাদের ইচ্ছেমতো।’

দাবি করা হচ্ছে, অভিষেকের সঙ্গে তার সম্পর্কের কারণে ঐশ্বরিয়ার সঙ্গে অভিনেতার সংসার ভাঙছে। এ বিষয়ে নিমরত স্পষ্ট বললেন, ‘এমন কোনও গুঞ্জনই নেই। আমি মন দিয়ে নিজের কাজ করছি।’

তার বিরুদ্ধে চলা অনবরত ট্রোলিং নিয়েও কোনও মন্তব্য করতে রাজি হননি অভিনেত্রী। এখন শুধুই কাজ নিয়ে ব্যস্ত বলে সাফ জানান তিনি।

২০২২ সালে ‘দসভি’ সিনেমায় অভিষেকের সঙ্গে অভিনয় করেছিলেন নিমরত। সেই সময় অভিষেক ও ঐশ্বরিয়ার বিয়ের বয়স ১৫ বছর। এ কথা শুনে খানিক অবাক হয়েছিলেন নিমরত।

অভিষেকের ১৫ বছরের সুখী দাম্পত্যের জন্য প্রশংসা করেছিলেন সাক্ষাৎকারের সঞ্চালকও। এ কথা শুনে অবাক হয়ে নিমরত বলেছিলেন, ‘১৫ বছর!; অভিষেক মন্তব্য করেন, ‘হ্যাঁ দীর্ঘ ১৫ বছর। ২০০৭ থেকে ২০২২।’ অবাক ভঙ্গিতেই নিমরত উত্তর দেন, ‘অসাধারণ’।

এই গুঞ্জন নিয়ে অবশ্য এখনও মুখ খোলেননি ঐশ্বরিয়া বা অভিষেক কেউই। প্রথমে শোনা যাচ্ছিল, সংসারে বনিবনার অভাবেই দূরত্ব তৈরি হয়েছে তাদের মধ্যে। বিশেষ করে, অনন্ত আম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে তারা একসঙ্গে প্রবেশ না করায় বিবাহবিচ্ছেদের জল্পনা ছড়ায়।

যদিও পরে দুজনকে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে। কিন্তু গত কয়েকদিনে খবর ছড়িয়েছে, নিমরতের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়ার দূরত্ব। ‘লাঞ্চবক্স’, ‘এয়ারলিফট্’ ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী।

আবহাওয়া

অভিষেক-ঐশ্বরিয়ার সংসারে অশান্তি, মুখ খুললেন নিমরত

প্রকাশের সময় : ০১:৫৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪