Dhaka মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন গ্যাস সংযোগের বিষয়ে যা বলছে তিতাস

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৬:৩৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
  • ২৯২ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কিছু গণমাধ্যমে নতুন গ্যাস সংযোগ দেয়ার যে খবর ছড়িয়েছে পড়েছে। তবে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সরকারি সিদ্ধান্ত মোতাবেক আবাসিক/বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ/লোড বৃদ্ধির সংযোগ বন্ধ রয়েছে। কিছু গণমাধ্যম বা সোস্যাল মিডিয়ায় আবাসিকে/বাসা বাড়িতে নতুন বা লোড বৃদ্ধির সংযোগ দেয়ার প্রকাশিত সংবাদ সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন।

কিছু প্রতারক চক্র জনগণকে বিভ্রান্ত করছে জানিয়ে এ থেকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পরামর্শ প্রদান করেছে তিতাস। প্রয়োজনে গ্যাস বিতরণ কোম্পানির সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি।

এর আগে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আবাসিক গ্যাস সংযোগ বন্ধ করে দেয়। এরপর ২০১৩ সালের শেষের দিকে আবারও সংযোগ চালু করা হয়। তবে ২০১৪ সালের পর আবার জ্বালানি বিভাগ থেকে বিতরণ কোম্পানিকে আবাসিকের নতুন আবেদন নিতে নিষেধ করা হয়। সবশেষ ২০১৯ সালে লিখিতভাবে আবাসিক সংযোগ স্থগিত রাখার আদেশ জারি করা হয়।

আবহাওয়া

নতুন গ্যাস সংযোগের বিষয়ে যা বলছে তিতাস

প্রকাশের সময় : ০৬:৩৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪