Dhaka রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়র পদে আ’লীগে তরু লোদী বিএনপি’তে সজল

আওয়ামীলীগ ও বিএনপির মেয়র পদে লড়ছেন দুজন

আগামী ২৮ ডিসেম্বর সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার মোট জনসংখ্যা ৮৪,৯৯৫ জন। শিল্প শহর ও সাংস্কৃতিক ঐতিহ্যের শাহজাদপুর পৌরসভায় রয়েছে ঐতিহাসিক নানা নিদর্শন।

এ বৃহৎ দু’দলের প্রার্থী নির্বাচনের ফলে রাজনীতি, অর্থনীতি ও সাংস্কৃতিক দিক থেকে গুরুত্বপূর্ণ এই পৌরসভার আসন্ন নির্বাচনকে ঘিরে মেয়র পদ নিয়ে নানা জল্পনা-কল্পনার অবশেষে অবসান ঘটলো।

বিএনপি থেকে একক প্রার্থী হিসেবে পৌর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান সজল প্রচারনা চালালেও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে চারজন প্রার্থী মেয়র পদে প্রচারনা চালিয়েছেন। শেষ মুহুর্তে গত শনিবার সন্ধ্যায় কেন্দ্র থেকে চুড়ান্তভাবে মেয়র পদে তালিকা প্রকাশ করে আওয়ামী লীগ ও বিএনপি।

আরও পড়ুন : শাহজাদপুরে ট্রাক চাপায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

তালিকায় আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকের মেয়র পদে উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মনির আক্তার খান তরু লোদী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে পৌর যুব দলের আহ্বায়ক মাহমুদুল হাসান সজল দলীয় মনোনয়ন পেয়েছেন।

এ খবর প্রকাশ হওয়ার সাথে সাথে শাহজাদপুর শহরে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করা হয়। নির্বাচনী আমেজ আনুষ্ঠানিক ভাবে শুরু হলো।

আবহাওয়া

বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩

মেয়র পদে আ’লীগে তরু লোদী বিএনপি’তে সজল

প্রকাশের সময় : ০৫:১৭:২৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০