Dhaka বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

‘তুফান’ মুক্তি পেতে পাচ্ছে ওটিটির দুই প্ল্যাটফর্মে

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:২৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
  • ২৯৮ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

চলতি বছরে ঢালিউডের বক্স অফিসে তুলকালাম চলেছে শাকিব খানের ‘তুফান’। শুধু দেশ নয়, বিদেশেও এই ঝড় ছিল বিদ্যমান। এবার এটি আসছে অনলাইনে। শিগগিরই এটি মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্লাটফর্ম চরকি ও ভারতীয় হইচই-এ।

বিষয়টি নিশ্চিত করেছেন এর নির্মাতা রায়হান রাফী। তিনি বললেন, ‘এটা খুবই দারুণ খবর যে আমাদের তুফান জনপ্রিয় দুই ওটিটিতে দেখা যাবে। আমি মনে করছি, সিনেমাটির জন্য এটি সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিয়েছে। অপেক্ষা করুন, শিগগিরই মুক্তির তারিখ ঘোষণা করা হবে।’

তুফান নিয়ে হইচইয়ের প্রধান পরিচালন কর্মকর্তা সৌম্য মুখার্জি বলেন, ‘খুব দ্রুতই হইচই-তে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে। এখানে এখন পর্যন্ত সবচেয়ে বড় সিনেমার প্রিমিয়ার এটিই। কারণ তুফান বিশ্বব্যাপী ব্লকবাস্টার।’

চলতি বছর ঈদুল আযহায় বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল তুফান। একে একে ভারত, অস্ট্রেলিয়া, মালয়েশিয়াসহ প্রায় ২০টি দেশে মুক্তি পেয়েছে সিনেমাটি।

উল্লেখ্য, একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে ‘তুফান’ সিনেমা। যেখানে উঠে এসেছে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়েই এগিয়ে গেছে তুফানের গল্প।

যৌথ প্রযোজনার ‘তুফান’-এ যুক্ত আছে বাংলাদেশের নামি প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই, ভারত থেকে যুক্ত এসভিএফ। শাকিব খান, মিমি চক্রবর্তী, এছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী নাবিলা, মিশা সওদাগর প্রমুখ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মেঘনা-গোমতী সেতুতে একদিনে টোল আদায় ১ কোটি ৩৬ লাখ টাকা

‘তুফান’ মুক্তি পেতে পাচ্ছে ওটিটির দুই প্ল্যাটফর্মে

প্রকাশের সময় : ০৪:২৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪