Dhaka মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভয়াবহ দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া

আন্তর্জাতিক ডেস্ক : 

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে জ্বলছে ঘরবাড়ি, জমিজমাসহ সবকিছু। এক ব্যক্তির ছোট ভুলের কারণে দাবানলের সূত্রপাত হয়েছে। যা এখন ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে। রেকর্ড বলছে পশ্চিমাঞ্চলীয় এই অঙ্গরাজ্যে এখন পর্যন্ত এটি অন্যতম বৃহৎ দাবানল।

স্থানীয় কর্তৃপক্ষ শনিবার (২৭ জুলাই) এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

শনিবার (২৭ জুলাই) সকাল পর্যন্ত দাবানলে প্রায় সাড়ে তিন লাখ একর এলাকা পুড়ে গেছে। অঙ্গরাজ্যের অগ্নিনির্বাপক সংস্থা ক্যাল ফায়ার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একথা জানিয়েছে।

ক্যালিফোর্নিয়ার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, চিকোর সংকীর্ণ একটি নালায় এক ব্যক্তি একটি জ্বলন্ত গাড়ি ধাক্কা দিয়ে ফেলে দেন। এরপর ওই গাড়ির আগুন থেকে দাবানলের সূত্রপাত হয়। যা এখন একটি বড় বিপর্যয়ে পরিণত হয়েছে।

দাবানলের কারণে চার হাজারেরও বেশি লোক তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। রাজ্যের রাজধানী স্যাক্রামেন্টো থেকে প্রায় ১৪৫ কিলোমিটার উত্তরে চিকো শহরের কাছে একটি বড় গ্রামীণ পাহাড়ি এলাকায় এ আগুন ছড়িয়ে পড়েছে।

ক্যাল ফায়ার জানিয়েছে, অগ্নিনির্বাপণ কর্মীদের চরম পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে। সংস্থাটি জানায়, এক ডজনেরও বেশি হেলিকপ্টার এবং বেশ কয়েকটি উড়োজাহাজসহ প্রায় আড়াই হাজার কর্মীর প্রচেষ্টার পরেও আপাতত দাবানলের নিয়ন্ত্রণ ‘শূন্য শতাংশের’ কোঠায়।

ক্যাল ফায়ার শনিবার জানায়, খাড়া পাহাড়ি এলাকা এবং বাতাসের কারণে বেশ তীব্রতা নিয়ে দাবানল ছড়িয়ে পড়েছে। পাহাড়ের ঢাল এবং অনুকূল বাতাসের কারণে আগুন আরও ছড়িয়ে পড়ছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবারও (২৭ জুলাই) আগুন অস্বাভাবিক রকমভাবে ছড়াচ্ছিল। দাবানল নিয়ন্ত্রণে আনার দায়িত্বে থাকা কর্মকর্তা বিলি সি বলেছেন, আগুন প্রতি ঘণ্টায় ৪ থেকে ৫ হাজার হেক্টর জায়গা গ্রাস করছে। এটি একটুও নিয়ন্ত্রণ করা যায়নি। দাবানলটি এই গতিতে আরও ছড়াতে থাকবে বলেও জানিয়েছেন তিনি।

কোহাসেট ও ফরেস্ট র‌্যাঞ্চ নামক দুটি শহর থেকে এখন পর্যন্ত ৪ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আর ছোট শহর চিকো থেকে সরানো হয়েছে ৪০০ বাসিন্দাকে।

দাবানলের সূত্রপাত হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৩৪টি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার পর্যন্ত আগুনটি ৩ লাখ ৭০ হাজার একর জায়গাজুড়ে ছড়িয়েছে এবং এটি দ্রুত উত্তর এবং পূর্ব দিকে যাচ্ছে।

আগুনটি নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের ১ হাজার ৭০০ কর্মী। দাবানলটির ব্যাপকতা এতটাই বেশি যে এটি ক্যালোফোর্নিয়ার ইতিহাসে অন্যতম বড় বিপর্যয়ে পরিণত হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বরদাস্ত করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ভয়াবহ দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া

প্রকাশের সময় : ১১:১০:৪১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪