Dhaka বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রোববার থেকে ব্যাংক লেনদেন ১০-৩টা

নিজস্ব প্রতিবেদক : 

রোববার (২৮ জুলাই) থেকে মঙ্গলবার (৩০ জুলাই) পর্যন্ত ব্যাংকগুলোর লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। লেনদেনের পরে অন্যান্য কার্যক্রম পরিচালনা চলবে সাড়ে ৩টা পর্যন্ত।

শনিবার (২৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতার পর কার্ফু মধ্যে বুধবার থেকে সীমিত পরিসরে ব্যাংকের লেনদেনসহ সরকারি-বেসরকারি অফিস চালু হয়। এর আগে গত সপ্তাহে তিনদিন (রবি, সোম ও মঙ্গলবার) সাধারণ ছুটি থাকে।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা-সংঘাত ছড়িয়ে পড়ার পর দেশ জুড়ে উত্তপ্ত অবস্থার প্রেক্ষিতে শুক্রবার (১৯ জুলাই) রাত সারা দেশে কারফিউ জারি করা হয়। মোতায়েন করা হয় সেনাবাহিনী। এখনো কারফিউ বলবত আছে।

এদিকে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সব সরকারি-বেসরকারি অফিস চলবে।

আবহাওয়া

কেরাণীগঞ্জে অটোরিকশাচালককে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

রোববার থেকে ব্যাংক লেনদেন ১০-৩টা

প্রকাশের সময় : ০৮:০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪