টরন্টোর উৎসবে মেহজাবীনের ‘সাবা’

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:৪১:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪
  • ৩২৯ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। কালে কালে বড় পর্দার অভিনেত্রী হিসেবেও নাম লিখিয়েছেন তিনি। ক্যারিয়ারে প্রথমবারের মত ‘সাবা’ চলচ্চিত্রে অভিনয় করে সিনেমা জগতে পা রাখেন; আর প্রথম বড় পর্দার কাজেই সাফল্যের মুখ দেখতে চলেছেন অভিনেত্রী।

আগামী ৫ সেপ্টেম্বর কানাডায় শুরু হতে যাচ্ছে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৯ তম আসর। ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবের পর বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র উৎসব চলবে টানা ১১ দিন। সে উৎসবেই দেখানো হবে মেহজাবীনের ‘সাবা’।

ইতোমধ্যেই কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি শাখায় স্থান পেয়েছে সিনেমাটি। আসছে ৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে এই চলচ্চিত্র উৎসবের ৪৯তম আসর, চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। তবে মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’ কবে প্রদর্শিত হবে তা এখনও জানা যায়নি। আগামী ১৩ আগস্ট উৎসব কর্তৃপক্ষ সিনেমাগুলো প্রদর্শনীর শিডিউল প্রকাশ করবে।

‘সাবা’ সিনেমায় নাম ভূমিকায় দেখা যাবে মেহজাবীনকে। মা-মেয়ের সম্পর্কের গল্প নিয়ে সিনেমা। এতে আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, মোস্তফা মনওয়ার, প্রাণ রায়, শিরিন আলম, শারমিন সুলতানা শর্মী, সুমন পাটোয়ারি প্রমুখ। যৌথভাবে সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন ত্রিলোরা খান ও মাকসুদ হোসেন।

উৎসবটির ডিসকভারি শাখায় স্থান পায় বিভিন্ন দেশের প্রতিশ্রুতিশীল নবীন নির্মাতার প্রথম ও দ্বিতীয় সিনেমা। এই শাখায় এ বছর ‘সাবা’সহ দেখানো হবে মোট ২৪টি সিনেমা। সেরা সিনেমাকে পুরস্কার হিসেবে দেওয়া হবে ২০ হাজার ডলার।

অভিনয়ে মেহজাবীনের ১৪ বছরের ক্যারিয়ার। এর আগে ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তিনি। ‘সাবা’ হতে যাচ্ছে তার প্রথম পূর্ণাঙ্গ সিনেমা, যা সরাসরি দেখবেন বিশ্ব সিনেমা অঙ্গনের সমালোচকেরা। অন্যদিকে, সিনেমার নির্মাতা মাকসুদ হোসেন ২০০৬ সালে ‘থ্রি বিউটিস’, ২০১১ সালে ‘বাহাত্তর ঘণ্টা’, ২০২০ সালে ‘রেমাক্রি’ নামে তিনটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা বানিয়েছেন। এরইমধ্যে তিনি প্রস্তুতি নিচ্ছেন ‘রিয়ার বিয়ে’ নামে আরও একটি সিনেমা নির্মাণের।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা শ্রমবাজারের সিন্ডিকেট ভেঙে চুরমার করে দেব : জামায়াত আমির

টরন্টোর উৎসবে মেহজাবীনের ‘সাবা’

প্রকাশের সময় : ০৮:৪১:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪