সস্ত্রীক হজে গেলেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ঢাকা থেকে সৌদি আরবের পথে যাত্রা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী নুরান ফাতেমাও রয়েছেন।

মঙ্গলবার (১১ জুন) সকালে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রীকে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুহাইলান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিদায় জানান।

হজযাত্রার আগে হাছান মাহমুদ তার নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৭ আসনের জনগণকে পবিত্র ঈদুল-আজহার অগ্রিম শুভেচ্ছা জানান এবং সবার কাছে দোয়া কামনা করেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

যত ক্ষমতাবানই হোক, নদী ও খালের জমি দখল করতে দেওয়া হবে না : পানিসম্পদ প্রতিমন্ত্রী

সস্ত্রীক হজে গেলেন পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ১২:২৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪