Dhaka বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

৩৪৪ উপজেলায় ভোট কবে জানালো ইসি

নিজস্ব প্রতিবেদক : 

দেশের ছয়টি নির্বাচনী অঞ্চলের ৩৪৪টি উপজেলার নির্বাচন কখন হবে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। চারটি ধাপে কোন উপজেলায় ভোট কবে হবে তালিকা প্রকাশ করেছে সাংবিধানিক এই সংস্থাটি।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

সম্প্রতি ইসি সচিব জাহাংগীর আলম এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, প্রথম ধাপের ভোটগ্রহণ হবে ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে এবং চতুর্থ ধাপের ভোট হবে ২৫ মে।

ইসি ঘোষিত তালিকা অনুযায়ী, রাজশাহী, রংপুর , খুলনা, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলে প্রথম ধাপে ১০৮টি, দ্বিতীয় ধাপে ১২১টি, তৃতীয় ধাপে ৭৭টি ও চতুর্থ ধাপে ৩৮টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এছাড়া সিলেট ও চট্রগ্রাম অঞ্চলের উপজেলাগুলোর তালিকা পরবর্তীতে প্রকাশ করা হবে। দেশে ৪৯৫টি উপজেলার মধ্য নির্বাচন উপযোগী উপজেলা রয়েছে ৪৫২টি।

আবহাওয়া

ফরিদপুরে ছোট ভাইকে গুলি করে হত্যা, আ.লীগ নেতা আটক

৩৪৪ উপজেলায় ভোট কবে জানালো ইসি

প্রকাশের সময় : ১০:১০:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪