Dhaka শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবেশবান্ধব প্রযুক্তি ও উপাদান ব্যবহার করে সরকারি স্থাপনা নির্মিত হবে : পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, পরিবেশবান্ধব প্রযুক্তি ও উপাদান ব্যবহার করে সরকারি স্থাপনা নির্মিত হবে। বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও কৃষিজমির মূল্যবান মাটির অপচয় বন্ধ করতে সরকার এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বুধবার (৩১ জানুয়ারি) রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান শেখ রাসেল মাঠ সংলগ্ন সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তুর স্থাপনকালে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

সাবের হোসেন বলেন, ‘সিটি করপোরেশন ও পৌরসভাসহ সরকারের নির্মাণ ও পূর্ত কাজের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তরগুলোর নির্মাণের ক্ষেত্রে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের লক্ষ্যমাত্রা অনুসরণ করে কাজ করবে।’

পরিবেশমন্ত্রী বলেন, গোড়ান সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণের ফলে এলাকাবাসীর অনেক মৌলিক চাহিদা পূরণ হবে। এই কেন্দ্রে তারা বিভিন্ন ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এছাড়া এই কেন্দ্রটি এলাকার মানুষের জন্য একটি মিলনস্থল হিসেবেও কাজ করবে।

পরিবেশমন্ত্রীর পরামর্শে এলাকায় ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস বলেন, ‘এই সামাজিক অনুষ্ঠান কেন্দ্র হবে পরিবেশবান্ধব, অগ্নি ও ভূমিকম্প সহনশীল। এখানে পার্কিং, আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, পানির পাম্প, অগ্নি নির্বাপক রুম, কাউন্সিলর রুম, হেল্থ কেয়ার, টয়লেট (শৌচাগার), ব্যায়ামাগার, গোসলখানা, ভোজ হল, লিফটসহ আধুনিক সুযোগ সুবিধা থাকবে। পরিবেশমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর পরামর্শ মতো এই এলাকার ব্যাপক উন্নয়ন করা হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী মো. মিজানুর রহমান, ঢাকা দক্ষিণ সিটির ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান, ২, ৩ ও ৪ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারজানা ইয়াসমিন বিপ্লবীসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পরবর্তীতে পরিবেশমন্ত্রী ও ঢাকা দক্ষিণ সিটির মেয়র দুটি গাছের চারা রোপণ করেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কেরাণীগঞ্জে অটোরিকশাচালককে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

পরিবেশবান্ধব প্রযুক্তি ও উপাদান ব্যবহার করে সরকারি স্থাপনা নির্মিত হবে : পরিবেশমন্ত্রী

প্রকাশের সময় : ০৫:২৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪