Dhaka রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পোস্টাল ব্যালটে বুধবার ভোট দেবেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক : 

পোস্টাল ব্যালটের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। বুধবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় বঙ্গভবনে এই ভোট দেবেন রাষ্ট্রপ্রধান।

মঙ্গলবার (২ জানুয়ারি) রাতে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো দৈনিক কর্মসূচি থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, বুধবার (৩ জানুয়ারি) পোস্টাল ব্যালটের মাধ্যমে জাতীয় নির্বাচনে ভোট প্রদান করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বেলা ১১টায় বঙ্গভবনে পোস্টাল ব্যালটের মাধ্যমে জাতীয় নির্বাচনে ভোট প্রদান অনুষ্ঠিত হবে।

ভোটকেন্দ্রে যেতে অসমর্থ- এমন চার ধরনের ভোটাররা ডাকে (পোস্টাল ব্যালটে) ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন- নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে এই বিধান চালু হয়েছে। তবে আইনে সুযোগ থাকলেও পোস্টাল ব্যালটে ভোটদানের ঘটনা ঘটেছে এমন তথ্য নিকট অতীতে পাওয়া যায়নি। অবশ্য নির্বাচন কমিশন থেকে এবারের সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোটদানে উৎসাহিত করতে প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে বুধবার (৩ জানুয়ারি) থেকে মাঠে নামছে সশস্ত্র বাহিনী।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ঈদে আসছে আদর-পূজার ‘নাকফুলের কাব্য’

পোস্টাল ব্যালটে বুধবার ভোট দেবেন রাষ্ট্রপতি

প্রকাশের সময় : ১১:০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪