নায়ক জসিমের চলে যাওয়ার ২২ বছর পূর্ণ হলো

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৫:৫৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০
  • ২৯৭ জন দেখেছেন

জসিম

ঢাকাই ছবির এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক জসিমের চলে যাওয়ার ২২ বছর পূর্ণ হলো বৃহস্পতিবার (৮ অক্টোবর)। ১৯৯৮ সালের ৮ অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণে মারা যান জসিম।

চলচ্চিত্র পাড়ায় এখন আর সেভাবে স্মরণ করা হয় না এই নায়কের কথা। তবে পারিবারিকভাবে তাকে স্মরণ করা হয় বিভিন্ন ভাবে। তাঁর নামে বিএফডিসিতে রয়েছে ‘মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিম ফ্লোর’।

চিত্রনায়ক জসিম ১৯৫০ সালের ১৪ আগস্ট ঢাকার নবাবগঞ্জের বক্সনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর আসল নাম আব্দুল খায়ের জসিম উদ্দিন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দুই নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন জসিম।

আরও পড়ুন : ৫৬-তে পা রাখলেন নগর বাউল জেমস

১৯৭২ সালে ‘দেবর’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবনে অভিষেক হয় তাঁর। দেওয়ান নজরুল পরিচালিত ‘দোস্ত দুশমন’ চলচ্চিত্রে খলনায়ক হিসেবে অভিনয় করে পান জনপ্রিয়তা। ১৯৭৩ সালে জহিরুল হক পরিচালিত ‘রংবাজ’ ছবির মাধ্যমে নায়ক হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি।

জসিম অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘দেবর’, ‘রংবাজ’, ‘দোস্ত দুশমন’, ‘বারুদ’, ‘বদলা’, ‘কসাই’, ‘দোস্তী’, ‘প্রতিহিংসা’, ‘মান-সম্মান’ ইত্যাদি।

জসিমের স্ত্রী নাসরিন। তাদের তিন ছেলে রাতুল, সামী ও রাহুল অভিনয়ের পথে যাননি।

রাহুল গণমাধ্যমকে বলেন, আমার মা আমাদের দেখাশোনা করেছেন। বাবাকে তো সবসময় মিস করি। করে যাবো আজীবন! ঘরোয়াভাবেই বাবার স্মরণে মিলাদের আয়োজন থাকে। অসহায় মানুষদের খাওয়ানো হয়। বাবার স্মৃতিগুলো বুকের ভেতর খুব নাড়া দিয়ে যায়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি চলছে : বিমানমন্ত্রী

নায়ক জসিমের চলে যাওয়ার ২২ বছর পূর্ণ হলো

প্রকাশের সময় : ০৫:৫৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০