মারা গেছেন সিআইডি’খ্যাত অভিনেতা ফাডনিস

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:১৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
  • ৩১৪ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

ভারতের জনপ্রিয় টিভি সিরিয়াল ‘সিআইডি’র ইন্সপেক্টর ফ্রেডরিক্স বা ফ্রেডি চরিত্রে অভিনয় করা অভিনেতা দিনেশ ফাডনিস মারা গেছেন।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) মুম্বাইয়ের তুঙ্গা হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

দীনেশের মৃত্যুর খবরটি ভারতীয় সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন সিআইডি ধারাবাহিকের অভিনেতা দয়ানন্দ শেঠি।

দয়ানন্দ বলেন, দিনেশ রাত ১২টা ৮ মিনিটে মারা গেছেন। তার একাধিক জটিলতা দেখা গিয়েছিল। ভেন্টিলেটর থেকে বেরও করা হয়েছিল। এরপরই একাধিক অঙ্গ বিকল হয়ে যায় এবং পরে মৃত্যু হয়। মঙ্গলবার সকালে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

কয়েক দিন আগেই ভারতীয় সংবাদমাধ্যম জানায় হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন দীনেশ ফাডনিশ। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল হার্ট অ্যাটাক হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু পরে দয়ানন্দ জানান, যে খবর রটেছে সেটা ভুল। আসলে দীনেশ দীর্ঘদিন ধরেই লিভারের সমস্যায় ভুগছিলেন।

মৃত্যুর সঙ্গে লড়ছেন সিআইডির ইন্সপেক্টর ফ্রেডিমৃত্যুর সঙ্গে লড়ছেন সিআইডির ইন্সপেক্টর ফ্রেডি

প্রসঙ্গত, ১৯৯৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় শো ‘সিআইডি’তে ফ্রেডির চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান দীনেশ। সিআইডি ছাড়াও দীনেশকে হিট টিভি শো ‘তারাক মেহতা কা উল্টা চশমা’য় একটি ক্যামিও চরিত্রে দেখা গেছে। এ ছাড়া দীনেশকে আমির খানের ‘সারফারোশ’ এবং ‘সুপার ৩০ ’-এ হৃতিকের বিপরীতে অভিনয় করতে দেখা গেছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মারা গেছেন সিআইডি’খ্যাত অভিনেতা ফাডনিস

প্রকাশের সময় : ০১:১৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩