Dhaka মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান বিচারপতির সঙ্গে ইসির বৈঠক বুধবার

নিজস্ব প্রতিবেদক : 

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারের বৈঠক বুধবার (১ নভেম্বর)। বিকেলে সুপ্রিম কোর্টে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান বলেন, প্রধান বিচারপতি সঙ্গে ইসির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

যদিও গুঞ্জন আছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাসহ সার্বিক বিষয় অবহিত করতে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) প্রধান বিচারপতির দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

বুধবার (১ নভেম্বর) বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত হবে। রোববার (২৯ অক্টোবর) ইসির সময় আবেদনের প্রেক্ষিতে এ সময় দেন প্রধান বিচারপতি।

জানা গেছে, আগামী ১ থেকে ৫ নভেম্বরের মধ্যে সাক্ষাতের জন্য সময় চেয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। সাক্ষাতের কিছুদিনের মধ্যেই ঘোষণা করা হবে সংসদ নির্বাচনের তফসিল।

ইসি কর্মকর্তারা বলছেন, প্রতি সংসদ নির্বাচনের আগে সার্বিক প্রস্তুতি নিয়ে এ ধরনের সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়।

আগামী ১ নভেম্বর শুরু হচ্ছে সংসদ নির্বাচনের সময় গণনা। এক্ষেত্রে ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

ইসি সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, নভেম্বরের প্রথমার্ধে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আর ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচন।

আবহাওয়া

প্রধান বিচারপতির সঙ্গে ইসির বৈঠক বুধবার

প্রকাশের সময় : ১২:২৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩