মধ্যরাতে আসছে বিশ্বকাপ ট্রফি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:৫৩:০৭ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
  • ২৯১ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

অক্টোবরে মাঠে গড়াবে ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। এই মুহূর্তে বিশ্ব ভ্রমণ করছে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও আসছে বিশ্বকাপ ট্রফি। তিন দিন বাংলাদেশে থাকবে ট্রফিটি। এই সময়ে কখন কোথায় রাখা হবে তার সূচি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (৬ আগস্ট) মধ্যরাতে বাংলাদেশে পৌঁছুবে বিশ্বকাপ ট্রফি। বিসিবির পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (৭ আগস্ট) পদ্মা সেতুতে ফটোসেশন করা হবে বিশ্বকাপ ট্রফির।

মঙ্গলবার (৮ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে থাকবে ট্রফিটি। সেখানে ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ থাকবে ক্রিকেটার, বিসিবি পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, ক্রিকেট সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের। বিকেল ৩টা পর্যন্ত মিরপুরে থাকবে ট্রফি।

এরপর শেষের দিন (৯ আগস্ট) ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সর্বসাধারণের জন্য ট্রফি প্রদর্শন করা হবে। নির্দিষ্ট একটি দূরত্ব থেকে ভক্তরা এর সঙ্গে ছবি তুলতে পারবেন। এজন্য কোনো টিকিট লাগবে না। অধিক সংখ্যক মানুষকে ট্রফি দেখা ও ছবি তোলার সুযোগ করে দিতেই বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ট্রফি প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বিসিবি।

আইসিসির ক্যাম্পেইন হিসেবে বাংলাদেশের পদ্মাসেতুতে প্রথমে আনুষ্ঠানিক ফটোসেশন হবে বিশ্বকাপ ট্রফির। মাওয়া প্রান্তে বিকেল ৩টা পর্যন্ত চলবে প্রাথমিক সফর। পরদিন মিরপুরে সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং শেষদিন বসুন্ধরায় সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বাকেরগঞ্জ-বরগুনা সড়কে যেন মরণফাঁদ, অসমাপ্ত সংস্কারকাজ দুর্ভোগ চরমে

মধ্যরাতে আসছে বিশ্বকাপ ট্রফি

প্রকাশের সময় : ১০:৫৩:০৭ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩