Dhaka সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন কমিশনে যাচ্ছেন রিজভী

নিজস্ব প্রতিবেদক : 

নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রোববার (৩০ জুলাই) দুপুর ১টায় আগারগাঁওয়ে শেরে বাংলা নগরস্থ নির্বাচন কমিশন অফিসে যাবেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

এদিকে, ধোলাইখালে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় সালাম-নিপুণসহ দলটির ৪২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় এজাহারে আসামি করা হয়েছে বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ও কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ ২৪ নেতাকর্মীকে। অজ্ঞাত পরিচয়ে আসামি করা হয়েছে আরও ৩০০/৪০০ নেতাকর্মীকে।

অপরদিকে, সরকার পতনের এক দফা দাবি আদায়ে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনকালে রাজধানীর বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সোমবার (৩১ জুলাই) সারাদেশে সব মহানগর ও জেলা সদরে জনসমাবেশ করবে বিএনপি। শনিবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আবহাওয়া

বিদেশে পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফিরিয়ে আনল সিআইডি

নির্বাচন কমিশনে যাচ্ছেন রিজভী

প্রকাশের সময় : ১২:৩৭:২১ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩