মেক্সিকোতে বন্দুক হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক : 

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় বাজা রাজ্যে কার রেসিং শোতে বন্দুকযুদ্ধে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও ৯ জন। এই খবরটি নিশ্চিত করেছেন স্থানীয় প্রশাসন।

স্থানীয় সময় শনিবার (২০ মে) দুপুর আড়াইটার দিকে সান ভিসেন্ট শহরে কার রেসিং শোতে হামলার ঘটনাটি ঘটে।

রয়টার্স বলছে, এনসেনাডা শহরের সান ভিসেন্টে এলাকায় অল-টেরেন কার রেসিং শো চলাকালীন এই হামলার ঘটনা ঘটে। ৯১১ তে রিপোর্ট করা বিবরণ অনুসারে, দুপুর সোয়া দুইটার পর লম্বা বন্দুকধারী লোকেরা একটি ধূসর ভ্যান থেকে বেরিয়ে গ্যাস স্টেশনে কার রেসিং শোতে অংশগ্রহণকারীদের ওপর গুলি করতে শুরু করে।

খবর পাওয়া মাত্রই পৌরসভার ও রাজ্য পুলিশসহ কয়েকটি জরুরি সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। এখনও হামলার কারণ জানা যায়নি। বন্দুক হামলায় তদন্তের জন্য একটি বিশেষ দল গঠনের কথা জানিয়েছেন রাজ্যের অ্যাটর্নি জেনারেল রিকার্ডো ইভান কার্পিও সানচেজ।

মিউনিসিপ্যাল ও স্টেট পুলিশ, মেরিনস, ফায়ার ডিপার্টমেন্ট এবং মেক্সিকান রেড ক্রসসহ অন্যান্য সংস্থা ঘটনাস্থলে পৌঁছেছে।

মেয়র আরমান্দো আয়ালা রোবেলস বলেছেন, প্রাদেশিক অ্যাটর্নি জেনারেল রিকার্ডো ইভান কার্পিও সানচেজ গোলাগুলির ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করেছেন। সূত্র : রয়টার্স।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’

মেক্সিকোতে বন্দুক হামলায় নিহত ১০

প্রকাশের সময় : ০৪:৪৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩