Dhaka শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শত কিলোমিটার সড়ক তৈরি হলো মাত্র ১০০ ঘণ্টায়!

আন্তর্জাতিক ডেস্ক : 

সড়ক অবকাঠামো শিল্পের দক্ষতাকে তুলে ধরে ধরতে ভারতে মাত্র ১০০ ঘণ্টায় তৈরি হলো শত কিলোমিটার গাজিয়াবাদ-আলিগড় এক্সপ্রেসওয়ে। এ কম সময়ের মধ্যেই মহাসড়কটির পিচ ঢালাই কাজ শেষ হয়।

শুক্রবার (১৯ মে) সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এ নিয়ে এক বিবৃতিতে ভারতের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয় জানায়, এ কৃতিত্ব ভারতের সড়ক অবকাঠামো শিল্পের দক্ষতাকে তুলে ধরে।

ভার্চ্যুয়ালি দেওয়া এক ভাষণে ভারতের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেন, এই সড়কটি গাজিয়াবাদ এবং আলিগড়ের ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এদিকে টুইট থ্রেডের প্রতিক্রিয়ায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাইওয়ে রুটে এটি উল্লেখযোগ্য অর্জন। এটি উন্নত অবকাঠামোর জন্য গতি এবং আধুনিক পদ্ধতি গ্রহণ উভয়কেই দেওয়া গুরুত্ব প্রকাশ করে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জাফরুল্লাহ-নিক্সনের ২৩ চেয়ারম্যানসহ কয়েক হাজার নেতাকর্মী বিএনপিতে

শত কিলোমিটার সড়ক তৈরি হলো মাত্র ১০০ ঘণ্টায়!

প্রকাশের সময় : ০৩:০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩