Dhaka বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের আগে চোটে নেইমার

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:২২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ২০০ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

২০২৬ বিশ্বকাপের জন্য ব্রাজিল দলে ডাক পাওয়ার পর নতুন করে চোট পেয়েছেন নেইমার। ডান পায়ের মাংসপেশির চোটে ভুগছেন ব্রাজিলের সফলতম গোলস্কোরার, যা বিশ্বকাপের জন্য তার প্রস্তুতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

নেইমারের ক্লাব সান্তোসের মেডিকেল বিভাগ বুধবার তার এই চোটের কথা জানায়। ইতোমধ্যেই তিনি সান লরেন্সোর বিপক্ষে সান্তোসের কোপা সুদামেরিকানার ম্যাচটি খেলতে পারেননি। গ্রেমিওর বিপক্ষে আসন্ন লিগ ম্যাচেও তার খেলার সম্ভাবনা নেই।

আগামী বুধবার ব্রাজিল দলে যোগ দেওয়ার আগে এই ফরোয়ার্ডকে এখন দ্রুত সেরে উঠতে হবে। সান্তোস ও ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) উভয়ই তার শারীরিক অবস্থার ওপর নজর রাখছে।

ব্রাজিলিয়ান স্পোর্টস নেটওয়ার্ক জিই-কে জোগাইব বলেন, নেইমারের কাফে একটি ছোটখাটো চোট রয়েছে, একটি এডিমা হয়েছে। তবে আমাদের পরিকল্পনা অনুযায়ী, তার যেভাবে উন্নতি হচ্ছে তাতে তিনি আগামী সপ্তাহেই ফিট হয়ে উঠবেন, যখন তিনি জাতীয় দলের সাথে যোগ দেবেন।

আগামী এক সপ্তাহের মধ্যে সান্তোসের দুটি ম্যাচ রয়েছে। পরশু ব্রাজিলিয়ান সিরি ‘আ’তে গ্রেমিওর বিপক্ষে খেলবে সান্তোস। আর কনমেবল সাডামেরিকানার গ্রুপ পর্বের ম্যাচে ২৭ মে সান্তোসের প্রতিপক্ষ দেপোর্তিভো কুয়েঙ্কা। জোগাইব অবশ্য স্পষ্ট করে বলেননি কত দিনের জন্য তিনি ছিটকে যাচ্ছেন। তবে ব্রাজিলের বিশ্বকাপ দলের আনুষ্ঠানিক প্রস্তুতির আগে নেইমারকে দল পাবে বলে ইঙ্গিত দিয়েছেন সান্তোসের মেডিক্যাল বিভাগের প্রধান।

নেইমার সবশেষ চোটে পড়েছেন রোববার ঘরের মাঠে কুরিতিবার বিপক্ষে ম্যাচে। সেদিন ৬৪ মিনিটের সময় মাংসপেশির সমস্যার কারণে মাঠে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাঁকে তুলে নেওয়ার সিদ্ধান্ত হয় ঠিকই। তবে তিনি বিষয়টি না বুঝে মাঠে ঢুকে তর্কে জড়িয়েছিলেন। সেই ম্যাচে কুরিতিবার কাছে ৩-০ গোলে হেরেছিল সান্তোস। আজ ভোরে সান্তোসের ঘরের মাঠে কনমেবল সাডামেরিকানাতে তিনি খেলতে পারেননি। তাঁর দলও জেতেনি। ২-২ গোলে ড্র হয়েছে সান লরেনৎসো-সান্তোস।

২০২৫ সালের মে মাসে ব্রাজিলের কোচ হওয়ার পর আনচেলত্তি দীর্ঘ এক বছরে যখন ডাকেননি নেইমারকে, তখন নেইমারের বিশ্বকাপ দলে খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। কারণ, চোটের সঙ্গে নেইমারের যুদ্ধটা নিত্যনৈমিত্তিক আর আনচেলত্তি চান পূর্ণ ফিট খেলোয়াড়। শেষ পর্যন্ত নেইমার ব্রাজিলের ২৬ সদস্যের বিশ্বকাপ দলে ডাক পেলেন এবং ডাক পাওয়ার পর কেঁদেও দিয়েছিলেন।

২০২৩ সালের অক্টোবরে সবশেষ আন্তর্জাতিক ফুটবলে খেলেছেন নেইমার। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬ ফুটবল বিশ্বকাপ দিয়ে ব্রাজিলের জার্সিতে তাঁর ফেরা হতে পারে। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হবে ২৩তম ফুটবল বিশ্বকাপ।

আন্তর্জাতিক ফুটবলে নেইমার ১২৮ ম্যাচে করেছেন ৭৯ গোল। অ্যাসিস্ট করেছেন ৫৯ গোলে। ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার তালিকায় নেইমারের পরেই পেলে। আন্তর্জাতিক ফুটবলে পেলে করেন ৭৭ গোল।

আবহাওয়া

বিশ্বকাপের আগে চোটে নেইমার

প্রকাশের সময় : ০৮:২২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬