Dhaka রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরা ছেড়ে গুলশানে বাসা নিলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : 

দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন ধরে বসবাস করছেন রাজধানীর উত্তরায়। অন্যদিকে তার দলের চেয়ারপারসনের ও দলের কেন্দ্রীয় কার্যালয় গুলশান এবং নয়াপল্টনে। তাই স্বস্তিতে দৈনন্দিন দলীয় কার্যক্রম পরিচালনার জন্য উত্তরার বাসা পাল্টে গুলশানে আসছেন মির্জা ফখরুল।

ঢাকার বাসভবন পরিবর্তন করে রোববার (১৪ মে) তিনি গুলশানের নতুন বাসায় উঠবেন বলে জানা গেছে।

জানা গেছে, প্রতিদিনই কোনো না কোনো দলীয় কাজের জন্য ঢাকার এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুটতে হয় মির্জা ফখরুলকে। আর তীব্র যানজটে নাকাল হয়ে মাঝেমধ্যে অসুস্থও হয়ে পড়তে হয়েছে তাকে। তাই স্বস্তির জন্য বাসা পরিবর্তন করেছেন বিএনপি মহাসচিব।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বিএনপি মহাসচিব গুলশান-২ নম্বরের ৭১ নম্বর রোডের একটি বাসায় উঠছেন। ওই এলাকার ৭৯ নম্বর সড়কের বাসায় থাকেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একই এলাকার ৮৬ নম্বর সড়কে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়।

শায়রুল বলেন, উত্তরা থেকে আসা-যাওয়া অনেকটা ঝক্কি ঝামেলা পোহাতে হচ্ছে। প্রচণ্ড যানজটে অসুস্থ হয়ে যেতে হচ্ছে প্রায়ই। এ কারণে বাসা পরিবর্তন করছেন দলের মহাসচিব।

নেতাকর্মীরা মনে করছেন, উত্তরা থেকে গুলশানের দিকে এগিয়ে আসায় তুলনামূলক কম সময়ে গুলশান ও নয়াপল্টনের দিকে আস যাওয়া করার সুযোগ পাবেন বিএনপি মহাসচিব।

আবহাওয়া

টাঙ্গাইলে বাসযাত্রীর কাছে মিলল ৪০০ ইয়াবা

উত্তরা ছেড়ে গুলশানে বাসা নিলেন মির্জা ফখরুল

প্রকাশের সময় : ০১:৩৫:০৯ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩