লেবাননের বৈরুত বিস্ফোরণে ৪ বাংলাদেশি নিহত আহত ৭৮

  • যোগাযোগ ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:২২:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০
  • ৩৯৯ জন দেখেছেন

সংগৃহীত ছবি

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আরও দুজন বাংলাদেশি নিহত হয়েছে। এ নিয়ে মোট চারজন বাংলাদেশি নিহত হলেন। এ ছাড়া আরও ৭৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাছাড়া এ ঘটনায় বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্য আহত হয়েছেন।

বুধবার (৫ আগস্ট) লেবাননে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান, পিএসসি দূতাবাসের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এ তথ্য জানান।

নিহতদের মধ্যে দুই জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত। এদের একজনের নাম মেহেদী হাসান, অপরজন মিজানুর রহমান। তবে বাকি দুইজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তাছাড়া, বিস্ফোরণে বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজের ২১ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : কাঁদছে বৈরুত ১৫০ মাইল দূরেও বিস্ফোরণের আঁচ

বৈরুতের এ বিস্ফোরণে ৭৮ জন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। তাদের বিষয়ে খোঁজ খবর নিচ্ছে বাংলাদেশ দূতাবাস। লেবাননে প্রায় দেড় লাখ বাংলাদেশি বসবাস করেন।

এদিকে ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনায় হেল্পলাইন চালু করেছে লেবাননের বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশিদের হতাহতের খবর জানাতে হেল্পলাইনে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় মারাত্মক বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা বৈরুত। এ ঘটনায় প্রায় শতাধিক নিহত এবং ৪ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

হামের উপসর্গে আরো ৭ প্রাণহানি, আক্রান্ত ১০৩১

লেবাননের বৈরুত বিস্ফোরণে ৪ বাংলাদেশি নিহত আহত ৭৮

প্রকাশের সময় : ০৬:২২:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০