Dhaka মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে ১১ হাজারের বেশি অভিবাসী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : 

সৌদি আরবে বিভিন্ন অপরাধের দায়ে গত এক সপ্তাহে ১১ হাজারের বেশি অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। আবাসন, শ্রম এবং নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে তাদের গ্রেফতার করা হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ২৭ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত দেশজুড়ে অভিযান চালিয়ে ১১ হাজার ৭৭ জন অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে।

অ্যারাবিয়ান বিজনেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের বসবাসের অনুমতি সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে ৫ হাজার ৮৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সীমান্ত নিরাপত্তা আইন ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে যথাক্রমে ৪ হাজার ২৫ জন এবং ১ হাজার ২০৭ জনকে গ্রেফতার করেছে সৌদির আইনশৃঙ্খলাবাহিনী।

অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশটিতে প্রবেশের চেষ্টার সময় আরও ৮৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি সৌদি ছাড়ার চেষ্টাকালে ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে।

এছাড়া বসবাসের অনুমতি, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের দায়ে সৌদি আরবে বর্তমানে ২৩ হাজার ৮৯৩ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। সূত্র: এরাবিয়ান বিজনেস।

আবহাওয়া

সৌদি আরবে ১১ হাজারের বেশি অভিবাসী গ্রেফতার

প্রকাশের সময় : ১১:৩৬:০৯ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩