Dhaka মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত অন্তত ৫

আন্তর্জাতিক ডেস্ক : 

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক বন্দুকধারীর হামলায় পাঁচজন নিহত হয়েছে। ওই ব্যক্তির হাতে একটি এআর-১৫ রাইফেল (এক প্রকারের হালকা ও স্বয়ংক্রিয় বন্দুক) ছিল। সন্দেহভাজন অপরাধী এখনও পলাতক আছেন।

মার্কিন পুলিশ বলছে, এআর-১৫ রাইফেলে সজ্জিত এক সন্দেহভাজন বন্দুকধারী একটি বাড়িতে গুলি করার পর পাঁচজন নিহত হয়েছে।

শনিবার (২৯ এপ্রিল) স্থানীয় সময় রাত ১১টা ৩১ মিনিট (আনুমানিক) নাগাদ ঘটনাটি ঘটে।

সান জ্যাকিন্টো কাউন্টি শেরিফের অফিসের কর্মকর্তারা ক্লিভল্যান্ড থেকে এ বিষয়ে একটি ফোনকল পেয়েছেন। এ ক্লিভল্যান্ড শহরটি টেক্সাস রাজ্যের রাজধানী হিউস্টনের প্রায় ৫৫ মাইল উত্তরে অবস্থিত। এটা একটি ছোট শহর।

পুলিশ জানিয়েছে, নিরাপত্তা কর্মকর্তারা যখন ওই স্থানে পৌঁছায় তখন তারা দেখতে পায় যে বেশ কয়েকজনকে গুলি করা হয়েছে।

এবিসি নিউজকে কর্তৃপক্ষ বলেছে, গুলিতে নিহতদের মধ্যে ৮ বছর বয়সী এক শিশু ও দুজন নারী রয়েছেন। মৃত ওই দুই নারীকে শয়নকক্ষে জীবিত দুই শিশুকে আগলে ধরে পড়ে থাকতে দেখা গেছে।

ক্লিভলেন্ডের কর্তৃপক্ষ বলেছে, মেক্সিকান বংশোদ্ভূত এক ব্যক্তি এআর-১৫ রাইফেল নিয়ে গুলি চালিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। ওই ব্যক্তি নেশাগ্রস্ত ছিলেন বলে ধারণা করছেন কর্মকর্তারা।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর সেখানে কমপক্ষে ১০ জনকে দেখতে পায়। এই ঘটনায় নিহতদের সবার বয়স আট থেকে ৪০ বছরের মধ্যে।

আবহাওয়া

যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত অন্তত ৫

প্রকাশের সময় : ০৭:২০:২১ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩