‘শিল্প কোনো পাপ নয়’—শিল্পীর মর্যাদা নিয়ে সোচ্চার প্রভা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৪৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮৩ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা শোবিজ অঙ্গনে মূল্যবোধের অবক্ষয় এবং শিল্পীদের পরিচয়ের প্রতি অসম্মানজনক মনোভাব নিয়ে সোচ্চার হয়েছেন। নিজের ফেসবুক পোস্টে শিল্পী ও সংস্কৃতিচর্চার মর্যাদা নিয়ে দীর্ঘ পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী।

প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনো লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। নিজের পোস্টে প্রভা লেখেন, একটা পরিচয় যদি একদিন আপনাকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ আর মানুষের ভালোবাসা দিয়ে থাকে, তাহলে সেই পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার আগে বরং নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন করবেন।

সংস্কৃতি অঙ্গনে কাজ করতে আসা ব্যক্তিদের শিক্ষাগত যোগ্যতা ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন তিনি। প্রভার মতে, শুধু পরিচিতি বা জনপ্রিয়তার আকাঙ্ক্ষা নিয়ে সংস্কৃতিচর্চায় আসা উচিত নয়, এর সঙ্গে থাকতে হবে শিক্ষা, মূল্যবোধ ও সংস্কৃতিবোধ। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমি জানি, কথাগুলো অনেকের কাছে কঠিন শোনাবে। হয়তো একটু বাজেও শোনাবে। তবুও বলছি আমি চাই না অশিক্ষা, অজ্ঞতা আর সংস্কৃতির প্রতি অসম্মান নিয়ে কেউ সংস্কৃতিচর্চায় আসুক।

তিনি আরও বলেন, যারা সংস্কৃতি অঙ্গনে আসবেন, তাদের নিজেদের পরিচয়ের প্রতিও সম্মান থাকা জরুরি। প্রভা বলেন, আমি চাই, যারা আসবে তারা শিক্ষা নিয়ে আসুক, মূল্যবোধ নিয়ে আসুক, সংস্কৃতিবোধ নিয়ে আসুক এবং সবচেয়ে বেশি, নিজের পরিচয়ের প্রতি সম্মান নিয়ে আসুক। শিল্পের গুরুত্ব ও শিল্পীর মর্যাদা বোঝাতে গিয়ে প্রভা আরও বলেন, কারণ শিল্প কোনো পাপ নয়। শিল্প একটি পরিচয়, শিল্প একটি সংস্কৃতি। আর একজন শিল্পীকে অসম্মান করা কোনোভাবেই সভ্যতার শিক্ষা নয়।

তার এই বক্তব্যে শিল্পী পরিচয়কে ছোট করে দেখা এবং সংস্কৃতি অঙ্গনে মূল্যবোধের ঘাটতি নিয়ে উদ্বেগের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। একই সঙ্গে নতুন প্রজন্মের সংস্কৃতিকর্মীদের শিক্ষা, সচেতনতা ও নিজেদের পরিচয়ের প্রতি সম্মান রেখে এই অঙ্গনে আসার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী।

যদিও প্রভা তার পোস্টে কারও নাম উল্লেখ করেননি, সাম্প্রতিক সময়ে অভিনয়জীবনকে ঘিরে বিভিন্ন শিল্পীর বক্তব্য ও অতীত পেশাকে নতুনভাবে মূল্যায়নের বিষয়টি নিয়ে যে আলোচনা তৈরি হয়েছে, তারই প্রেক্ষাপটে অনেকে এই পোস্টকে দেখছেন।

বিশেষ করে কোনো অভিনয়শিল্পী দীর্ঘদিনের ক্যারিয়ার থেকে সরে গিয়ে সেই সময়ের কাজকে নেতিবাচকভাবে মূল্যায়ন করলে সহকর্মী ও শিল্পীদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। প্রভার বক্তব্যও সেই বিতর্কেরই অংশ হিসেবে সামনে এসেছে।

২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন সাদিয়া জাহান প্রভা। পরবর্তীতে নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তার অভিনীত আলোচিত নাটকের মধ্যে রয়েছে—‘ভার্সন জেড’, ‘হানিমুন’, ‘ধূপ ছায়া’, ‘লাকি থার্টিন’ এবং ‘খুনসুটি’ প্রভৃতি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আমরা ভারতীয় সন্ত্রাসীকে জায়গা দিই না, আশা করি ভারতও দেবে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘শিল্প কোনো পাপ নয়’—শিল্পীর মর্যাদা নিয়ে সোচ্চার প্রভা

প্রকাশের সময় : ০২:৪৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬