শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবরে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক :

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ আগস্ট) দুপুর ২ টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে তাদের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে শপথ নিতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগেই তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে গিয়ে শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছেন।

জুমার নামাজ আদায়ের পর তিনি সমাধিস্থলে উপস্থিত হন এবং ফুল দিয়ে প্রয়াত এ দুই নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানান। এরপর তাদের রুহের মাগফিরাত কামনা করে সূরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন পর্ব শেষ করে তিনি সরাসরি বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন। সেখানে আনুষ্ঠানিকভাবে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন তিনি।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টায় এ শপথ হবে। এতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন।

মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে ইতোমধ্যে শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। দরবার হলকে সাজানো হয়েছে নতুন রূপে। ঐতিহাসিক এ হলটিতে এর আগেও বহু রাষ্ট্রপতির শপথ ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭টায় শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। তবে অতিথিদের সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের মধ্যেই আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করবেন। এরপর ৬টা ৫০ মিনিটে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দরবার হলে প্রবেশ করবেন। রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রায় এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা।

এ ছাড়া তিন বাহিনীর প্রধান, সরকারের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জাতীয় পর্যায়ের বিশিষ্ট রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত থাকবেন। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও বিদেশি কূটনীতিকদেরও এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি সংসদ সদস্যদের ভোটে তিনি রাষ্ট্রপ্রধান নির্বাচিত হলেন।

দীর্ঘ ৩৫ বছর পর দেশে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশন কক্ষে উৎসবমুখর পরিবেশে রাষ্ট্রপতি নির্বাচন হয়। এতে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হয়।

নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চাকরির বাজারের সঙ্গে শিক্ষাব্যবস্থার সমন্বয় করা হবে : অর্থমন্ত্রী

শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবরে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

প্রকাশের সময় : ০২:৪২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬