ব্যাংকে চাকরি নিলেন নায়িকা তমা মির্জা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:৫৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ১৮২ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

অভিনয়ের পাশাপাশি জীবনের নতুন এক অধ্যায় শুরু করেছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী তমা মির্জা। প্রায় তিন মাস ধরে একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি-ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস) পদে দায়িত্ব পালন করছেন তিনি। তবে নতুন পেশায় যুক্ত হলেও অভিনয় ছাড়ছেন না জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।

ব্যাংকে কাজের অভিজ্ঞতা নিয়ে তমা বলেন, ‘নতুন সহকর্মী, নতুন পরিবেশ। নতুন বন্ধুও পেয়েছি। সব মিলিয়ে দারুণ কাটছে।

অভিনয়ের পাশাপাশি ব্যাংকে যোগ দেওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তবে কি অভিনয়ে অনিয়মিত হয়ে পড়বেন তমা? এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী স্পষ্ট করে জানিয়েছেন, অভিনয় থেকে দূরে যাওয়ার কোনো পরিকল্পনা তাঁর নেই।

তমা বলেন, অভিনয় আমার প্রথম ভালোবাসা আর ভালোলাগার জায়গা। এখানেই আছি, থাকব, আমৃত্যু কাজ করব ইনশাআল্লাহ। ব্যাংক কর্তৃপক্ষও আমার অভিনয়ের ব্যাপারে খুবই আন্তরিক। তাই অভিনয় চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই।

অভিনয়ের বাইরে নতুন পেশাকে নিজের জন্য নতুন একটি অভিজ্ঞতা হিসেবেই দেখছেন তমা। নিয়মিত সিনেমায় কাজ না করায় অবসর সময়কে কাজে লাগিয়ে নতুন কিছু শেখার সুযোগ হিসেবেই ব্যাংকের চাকরিকে দেখছেন তিনি।

এ প্রসঙ্গে তমার ভাষ্য, আমি খুব বেছে বেছে কাজ করি। বছরে একটা কিংবা দুটো সিনেমায় কাজ করি। জীবনের বাকি সময়টা অন্য কিছু এক্সপ্লোর করতে পারাটা দারুণ একটা সুযোগ। সেই সুযোগটা কাজে লাগিয়ে আমার অভিজ্ঞতা অর্জন করতে চাই।

আফরান নিশোর বিপরীতে ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন তমা। তবে বর্তমানে চলচ্চিত্রে তাকে খুব বেশি ব্যস্ত দেখা যায় না। অভিনেত্রী জানান, তিনি বেছে বেছে বছরে এক-দুটি সিনেমায় অভিনয় করেন।

অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় যুক্ত হওয়ার সুযোগকে জীবনের নতুন অভিজ্ঞতা হিসেবে দেখছেন তমা। তিনি বলেন, ‘আমি খুব বেছে বেছে বছরে দুই-একটি সিনেমা করি। জীবনের বাকিটা অন্য কিছুতে এক্সপ্লোর করতে পারার এই সুযোগটা দারুণ। সেই সুযোগ কাজে লাগিয়ে অভিজ্ঞতা অর্জন করতে চাই।’

শুধু বড় পর্দায় নয়, ওটিটিতেও অভিনয় করে প্রশংসা পেয়েছেন তমা মির্জা। তার অভিনীত ‘জানোয়ার’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’ ও ‘ফ্রাইডে’ দর্শকের মধ্যে আলোচিত হয়েছে।

এদিকে অভিনয়ে নতুন কাজও আসছে তার হাতে। শিগগিরই ভিকি জাহেদের পরিচালনায় ‘খলনায়ক’ সিনেমার কাজ শুরু করবেন তমা। এতে তার বিপরীতে থাকবেন আফরান নিশো।

প্রসঙ্গত, এম বি মানিকের ‘বলো না তুমি আমার’ সিনেমার মাধ্যমে ২০১০ সালে তমা চলচ্চিত্রে অভিষেক হয়। এরপর অনন্ত হীরা পরিচালিত ‘ও আমার দেশের মাটি’ সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। ২০১৫ সালে শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘নদীজন’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তমা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

ব্যাংকে চাকরি নিলেন নায়িকা তমা মির্জা

প্রকাশের সময় : ০৭:৫৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬