কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 

ভারতের কলকাতার নিউমার্কেট এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি নাগরিকের মরদেহ শনাক্ত করা গেছে। এদের মধ্যে ৪ জন একই পরিবারের সদস্য। অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে।

পরিবার চাইলে নিহতদের মরদেহ দেশ আনার খরচ সরকার বহন করবে বলেও জানান শামা ওবায়েদ।

প্রতিমন্ত্রী জানান, আমাদের ডেপুটি হাই কমিশনার যিনি আছেন কলকাতায়, সব সময় সে খোঁজ-খবর রাখছে। উনি হাসপাতালে গিয়ে… উনি হোটেলে গিয়েছেন যেখানে এই দুর্ঘটনা ঘটেছে। শনাক্ত করার চেষ্টা করছেন। কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছেন, পুলিশের সাথে যোগাযোগ রাখছেন। এবং যারা নিহত হয়েছেন, তারা জানা গেছে একই পরিবারের চারজন। নিহত হয়েছেন, এবং আমরা ইতোমধ্যেই আমাদের মিশন কলকাতায়—যারা নিহত হয়েছেন সেই পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করেছে বাংলাদেশে। হ্যাঁ, যোগাযোগ করেছে এবং আমরা দ্রুততম সময়ে, কারণ শনাক্ত শেষ হলে এবং সব ফর্মালিটিজ কমপ্লিট হলে দ্রুততম সময়ে আমাদের এই মরদেহগুলো আমরা যেন বাংলাদেশে ফিরিয়ে আনতে পারি, সেই কাজটি আমাদের কলকাতার মিশন করছে।

নিহতদের মরদেহ ফিরিয়ে আনার খরচটা কি বাংলাদেশের সরকার বা কলকাতা মিশন বহন করবে? এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যদি আমরা… যেহেতু এখানে কোনো মানে শ্রমিক না বা কোনো রকম প্রবাসী কল্যাণের হয়তো খুব একটা ওখানে ভূমিকা নেই, তাও যদি এখানে ওই যারা দুর্ভাগ্যবশত মৃত্যুবরণ করেছেন, তাঁদের পরিবার যদি খরচ বহন করতে না পারেন, তাহলে অবশ্যই সরকার সেটা দেখবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ০৭:৫৭:১২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬